৬.১৫ কিমির পদ্মা সেতু, ‘ভাড়ায় দৈর্ঘ্য’ ১৫৪ কিলোমিটার!
ট্রেনের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে শ্রেণিভেদে বাংলাদেশ রেলওয়ের একটি ভিত্তিমূল্য রয়েছে। এতে শীততাপ নিয়ন্ত্রিত (এসি) কোচে প্রতি কিলোমিটার এক টাকা ৯৫ পয়সা ও স্বাভাবিক কোচে (নন-এসি) এক টাকা ৭৫ পয়সা ভাড়া আদায় হয়। তবে লোকাল, মেইল, কমিউটার ও আন্তঃনগর ট্রেনের ধরনভেদে ভাড়ার ভিত্তিমূল্যে পরিবর্তন আসে। এটি হচ্ছে সাধারণ রেলপথের ভাড়া।
তবে রেলপথের মধ্যে বিশেষ রেল সেতু, সংযোগ সেতু, উড়াল রেলপথ থাকলে ওই অংশটুকুর জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা হয়। ভাড়া নির্ধারণের প্রক্রিয়া অনুযায়ী, নির্দিষ্ট বিশেষ অংশের ভাড়া কিলোমিটারপ্রতি না বাড়িয়ে আসল দূরত্বকে বাড়িয়ে বিবেচনা করা হয়। এতে আসল দূরত্বের পরিবর্তে অতিরিক্ত দূরত্বের সঙ্গে ভিত্তি ভাড়ার সমন্বয় করা হয়।
পদ্মা রেল সংযোগ প্রকল্পের পথে যেসব ট্রেন চলাচল করবে সেগুলোর ভাড়া নির্ধারণ করার জন্য রেলপথ মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হয়।
কমিটি মন্ত্রণালয়কে ভাড়ার তিনটি প্রস্তাব দিয়েছে। কোনোটিই এখনো চূড়ান্ত হয়নি। এই প্রস্তাব থেকেও নির্ধারিত ভাড়ায় পরিবর্তন আসতে পারে।
তবে কমিটির পক্ষ থেকে পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটারকে বাড়িয়ে ১৫৪ কিলোমিটার হিসাবে বিবেচনা করে ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বাস্তবের চেয়ে কাগজে দৈর্ঘ্য বাড়িয়ে ভাড়া ঠিক করার এই পদ্ধতিকে কারিগরি ভাষায় ‘পয়েন্ট চার্জ’ বলা হয়। একই পদ্ধতিতে রাজধানীর গে-ারিয়া থেকে কেরানীগঞ্জ পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার উড়াল রেলপথকে ১১৫ কিলোমিটার বিবেচনা করে ট্রেনের ভাড়া নির্ধারণ করা হবে।
বর্তমানে হার্ডিঞ্জ সেতুর দৈর্ঘ্য ১.৮ কিলোমিটার। ভাড়া দিতে হচ্ছে ৪১.৪ কিলোমিটার বিবেচনায়। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু সেতুর ভাড়া হিসাব হয় প্রায় ৮১ কিলোমিটার ধরে।
চার কিলোমিটারের ব্রহ্মপুত্র সেতুর ১৬ কিলোমিটার বিবেচনায়। আর এক কিলোমিটারের ভৈরব সেতুর জন্য ভাড়া দিতে হয় ২৩ কিলোমিটারের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে দুপুর সাড়ে ১২টার দিকে বিশেষ উদ্বোধনী ট্রেনে চড়ে এই পথে চলাচল উদ্বোধন করবেন। ট্রেনটি প্রধানমন্ত্রীসহ যাত্রীদের নিয়ে ফরিদপুরের ভাঙ্গা জংশন পর্যন্ত যাবে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অধীন ঢাকার কমলাপুর থেকে মুন্সীগঞ্জের মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত আপাতত ট্রেন চলবে। প্রকল্পের এই পথের দৈর্ঘ্য ৮২ কিলোমিটার। ঢাকার এই ট্রেন পরে ভাঙ্গা থেকে রাজবাড়ী হয়ে রাজশাহী ও খুলনায় যাবে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।