হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনাঞ্চলে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে কিছু সময় বনাঞ্চলের ভেতরে ট্রেনটি আটকা পড়ার পাশাপাশি সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকে।
গতকাল জুমুয়াবার বিকাল ৩টার দিকে লাউয়াছড়া বনের গভীর দিয়ে অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, বিকাল ৩টার দিকে ট্রেনটি লাউয়াছড়া বন অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের দুটি বগির সংযোগস্থলের (জয়েন্ট) হুক ছিঁড়ে বা খুলে যায়। এতে ৭টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুটা পেছনে বনের মধ্যেই দাঁড়িয়ে পড়ে, আর ইঞ্জিনসহ সামনের অংশ সামনে চলে যায়। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রেন আটকা পড়ায় সাময়িকভাবে বিপাকে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে সংশ্লিষ্ট রেলওয়ে প্রকৌশলী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা পর উদ্ধার ও সংযোগ কাজ শেষ হলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা করে এবং সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী মাস্টার শিপলু বলেছে, অনেক চেষ্টায় বিকালের দিকে বগিগুলোর সংযোগ হুক লাগানো সম্ভব হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকায় আজ ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ -অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধি
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এনসিটির পর এবার সিসিটিও বিদেশি অপারেটরদের হাতে -দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিমের কেজি ২০০, ব্রয়লার মুরগি ১৮০ টাকা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডেঙ্গুতে নয় মাসে ২৫০ জনের মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাঙামাটির পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে ৮৭০ কোটি টাকার প্রকল্প
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে ‘আম্মা’, ‘পানি’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অক্টোবর-ডিসেম্বরে ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা ধার নেবে সরকার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রকাশ্যে পূজা বন্ধ, বোয়িং-এয়ারবাস কেনাসহ বিভিন্ন খাতে অপচয় বন্ধ এবং দেশবিরোধী সকল চুক্তি বাতিলের দাবীতে প্রতিবাদী সম্মেলন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যে আরও এক বিমানবাহী রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ফের যুদ্ধ শুরুর আভাস?
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)