ঢাকায় আজ ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ -অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধি
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরকেন্দ্রিক ভূরাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনৈতিক সংযোগ, পানিবায়ু পরিবর্তন ও সুশাসন নিয়ে আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ শুরু হচ্ছে আজ শনিবার (৩ অক্টোবর)। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এ আয়োজনে বিশ্বের ১০০টির বেশি দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।
গতকাল জুমুয়াবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের চিত্রা হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) প্রেসিডেন্ট জিল্লুর রহমান।
আয়োজকেরা জানিয়েছেন, এবারের আয়োজনে ১০০টির বেশি দেশের প্রায় ২০০ বক্তা, ৩০০ প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী থাকবেন। এতে সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, উদ্ভাবক ও তরুণ নেতারা অংশ নেবেন।
জিল্লুর রহমান বলেন, সামুদ্রিক নিরাপত্তা, যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি, পানিবায়ু সহনশীলতা, প্রযুক্তি ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার আলোচনায় বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বাড়ছে। বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলকে যুক্ত করেছে। ফলে এ অঞ্চলের বিভিন্ন ঘটনার প্রভাব বঙ্গোপসাগরের বাইরেও পড়ছে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বিশ্বের সঙ্গে সংযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, সিজিএসের আন্তর্জাতিক কার্যক্রমও সম্প্রসারিত হচ্ছে। ওয়াশিংটন ডিসিতে সিজিএস ইউএসএ কার্যক্রম শুরু করেছে। আগামী বছরগুলোতে ব্রাসেলস ও দুবাইয়ে আরও প্রাতিষ্ঠানিক উপস্থিতি তৈরির পরিকল্পনা রয়েছে। তবে ঢাকাই থাকবে এর কেন্দ্র। বাংলাদেশের শুধু আন্তর্জাতিক আলোচনায় অংশগ্রহণকারী নয়, বরং আন্তর্জাতিক আলোচনার আয়োজক দেশ হিসেবে পরিচিতি তৈরি করাই আমাদের লক্ষ্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এনসিটির পর এবার সিসিটিও বিদেশি অপারেটরদের হাতে -দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিমের কেজি ২০০, ব্রয়লার মুরগি ১৮০ টাকা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডেঙ্গুতে নয় মাসে ২৫০ জনের মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাঙামাটির পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে ৮৭০ কোটি টাকার প্রকল্প
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে ‘আম্মা’, ‘পানি’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অক্টোবর-ডিসেম্বরে ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা ধার নেবে সরকার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রকাশ্যে পূজা বন্ধ, বোয়িং-এয়ারবাস কেনাসহ বিভিন্ন খাতে অপচয় বন্ধ এবং দেশবিরোধী সকল চুক্তি বাতিলের দাবীতে প্রতিবাদী সম্মেলন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যে আরও এক বিমানবাহী রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ফের যুদ্ধ শুরুর আভাস?
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)