৫ হাজার কোটি টাকার বাড়িতে থাকে এক পরিবার, আছে ৭০০ গাড়ি ও ৮ বিমান!
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৪, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবারের নাম আল-নাহিয়ান। আল-নাহিয়ান পরিবারের প্রধান শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান, যিনি একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবু ধাবিরও শাসক।
ক্বাসর আল-ওয়াতান নামে দুর্দান্ত নির্মাণশৈলীর একটি বিশাল বাড়িতে বসবাস করেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের পরিবার। আল-নাহিয়ানের ভাই ১৮ জন ও বোন ১১ জন। তার ৯ সন্তানের ঘরে মোট ১৮ জন নাতি-নাতনি আছে। এই পরিবারের সব সদস্যই এ বাড়িতে থাকেন। বিশাল এ বাড়ির আয়তন ৩ লাখ ৮০ হাজার বর্গমিটার এবং মূল্য ৪৭৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ২৩৩ কোটি টাকার কাছাকাছি।
এ পরিবারের সম্পদ ও জীবনযাপন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, আল-নাহিয়ান পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মোট সম্পদের চেয়েও বেশি।
আল-নাহিয়ান পরিবারের দখলে মোট আটটি বিমান আছে। এর মধ্যে একটি এয়ারবাস এ৩২০-২০০, তিনটি বোয়িং ৭৮৭-৯। এছাড়া শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের নিজের সংগ্রহে একটি বোয়িং ৭৪৭ আছে, যার মূল্য ৪৭৮ মিলিয়ন ডলার এবং একটি বোয়িং ৭৮৭ আছে, যার মূল্য ১৭৬ মিলিয়ন ডলার। এর বাইরে বিশ্বের যতগুলো সুবৃহৎ প্রমোদতরী বা ইয়ট আছে, তার অন্তত তিনটিই এ পরিবারের।
এ পরিবারের গাড়ির সংগ্রহের কথা শুনলে চোখ নিশ্চিত কপালে উঠে যাবে। সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে মরক্কো- কোন দেশে তাদের গাড়ি নেই! ফেরারি, ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়িসহ পরিবারটির কাছে সাত শতাধিক গাড়ি আছে।
বিশ্বের বিভিন্ন দেশেই এ পরিবারের রিয়েল এস্টেট ব্যবসা আছে। এছাড়া সিটি ফুটবল গ্রুপের অন্তত ৮১ শতাংশের মালিকানা এই পরিবারের। তারা দেশটির সবচেয়ে ধনী পরিবার তো বটেই! বিশ্বেরও শীর্ষ ধনী পরিবারের তালিকায় শীর্ষস্থানেই থাকবে অনায়াসে। রাজনীতি, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈশ্বিক পরিম-লে এ পরিবারের প্রভাব অনস্বীকার্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












