৫ মাসে হেফাজতে মৃত্যু ১৭, সেনা আইনে বিচার নিয়ে সংশয়
, ০৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের পাঁচ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ১৭ জন মারা গেছেন। তাদের মধ্যে যৌথ বাহিনীর হেফাজতে মারা গেছেন ১০ জন। হেফাজতে যারা মারা গেছেন তারা ক্রসফায়ার, নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য নিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক) নামক একটি সংগঠন। আসকের তথ্য বলছে, জানুয়ারি মাসে মারা গেছেন পাঁচ জন। অর্থাৎ প্রতিমাসে গড়ে তিনজনের বেশি মানুষের হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে।
২০২৪ সালে ১২ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মোট ২১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে আসক।
সম্প্রতি বিএনপি নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু নিয়ে বিএনপি মহাসচিব ফখরুল এক বিবৃতিতে বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমর্থিত অন্তর্র্বতী সরকারের আমলে এ ধরনের বিচারবহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক। বিচারবহির্ভূত এমন হত্যার ঘটনায় দেশবাসী হতবাক হয়েছে। এ হত্যাকা-ের ঘটনা জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেন, এবার যুবদল নেতা বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার হয়েছেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর, আইএসপিআর বিবৃতি দিচ্ছে। কিন্তু এই সরকারের আমলে আরো হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেগুলো নিয়ে সরকার কোনো কথা বলেনি। আমরা এখন পর্যন্ত এইসব ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনতে দেখিনি। আর গত ১৮ বছরে তো আরো অনেক হত্যা হয়েছে। সেগুলোও বিচারের আওতায় আনা হয়নি।
তিনি বলেন, এই সরকার যদি হেফাজতে মৃত্যু বন্ধ এবং আইন শৃঙ্খলার উন্নতি না করতে পারে তাহলে তাদের প্রতি মানুষের আস্থা আরো কমবে। এখন পর্যন্ত যা দেখছি তা হতাশাজনক। আর এসব কথা বললেই বলা হয় স্বৈরাচারের দোসর।
কুমিল্লায় যুবদল নেতা নিহতের ঘটনায় সেনা আইনে ব্যবস্থা নেয়ার বিরোধিতা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। তিনি বলেন, ওই ঘটনায় যে শুধু সেনা সদস্যরাই জড়িত তা তারা নিশ্চিত হলেন কীভাবে? আইনেই বলা আছে যেকোনো বাহিনীই জড়িত থাকুক না কেন, হত্যা বা ধর্ষণের মতো অপরাধের বিচার প্রচলিত আইনে সিভিল কোর্টে হতে হবে। তা না হলে ন্যায় বিচার পাওয়া নিয়ে সন্দেহ আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)