একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
- বন্ধ হওয়ার পথে আরও বহু শিল্প-কারখানা
, ১৪ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সরকারী বা বেসরকারী পাটকল লবণ কিংবা চিংড়ি শিল্প কোন শিল্প কলকারখানায় এখন আর সাইরেন বাজে না। তবু আশায় বুক বেঁধেছে খুলনাঞ্চলের হাজার হাজার শ্রমিক পরিবার। ভৈরব আর রূপসার কোল ঘেঁষে গড়ে ওঠা শহরে গত শতকের ষাটের দশকে গড়ে উঠেছিল একের পর এক শিল্পপ্রতিষ্ঠান। ১৯৫২ সালে খালিশপুরে ক্রিসেন্ট ও পিপলস জুট মিলের হাত ধরে সূচিত হয়েছিল এই অঞ্চলের শিল্পের সোনালি অধ্যায়। এসব কারখানা খুলনাকে পরিণত করেছিল প্রাচ্যের ডান্ডিতে। এ ছাড়া স্বাধীনতার আগে ইস্টার্ন জুট মিল, আলিম জুট মিল, আফিল জুট মিল, মহসিন জুট মিল, সোনালী জুট মিল ও অ্যাজাক্স জুট মিল স্থাপিত হয়। পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা ও পরে পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থার সহযোগিতায় সব কারখানা ব্যক্তিমালিকানায় প্রতিষ্ঠিত হয়। দেশ স্বাধীনের পর পাটকলগুলো রাষ্ট্রীয়করণ করা হয়।
শুধু পাট নয়, এখানে বিকশিত হয়েছিল নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ডের মতো রাসায়নিক শিল্পও। ১৯৫৯ সালে ভৈরব নদের তীরে স্থাপিত হয় খুলনা নিউজপ্রিন্ট কারখানা। সেখানে দিন-রাত আড়াই হাজার শ্রমিক কাজ করতেন। কারখানার পাশে ১৯৬৫ সালে দেশের একমাত্র সরকারি হার্ডবোর্ড কারখানাটি স্থাপিত হয়। কানাডার অনুদানে তৎকালীন পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা কারখানাটি স্থাপন করে। কয়েকবার বন্ধ-চালুর পর ২০১৩ সালের ২৬ নভেম্বর একেবারে বন্ধ হয়ে যায়।সূত্রমতে, বয়রা এলাকায় ১৯৩১ সালে খুলনা টেক্সটাইল মিল স্থাপিত হয়। ১৯৯৩ সালের ১৯ জুন লোকসানি প্রতিষ্ঠান হিসেবে তৎকালীন সরকার মিলের দেড় হাজার শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই এবং মিলটি বন্ধ ঘোষণা করে। এরপর থেকে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে মিলের ২৬ একর জমি। বিভিন্ন সময় মিলের জমিতে টেক্সটাইল পল্লি, থিম পার্ক ইত্যাদি স্থাপনের পরিকল্পনা করা হলেও কোনো অগ্রগতি হয়নি। রূপসা স্ট্যান্ড রোডে ১৮ একর জমিতে দাদা ম্যাচ ফ্যাক্টরি গড়ে উঠেছিল ১৯৫৫ সালে। ২০১০ সালে বন্ধ করে দেওয়ায় বেকার হয়ে পড়েন প্রায় ১ হাজার শ্রমিক-কর্মচারী।
এদিকে হিমায়িত চিংড়ি রপ্তানি ব্যাপক লাভজনক হওয়ায় আশির দশকে খুলনায় গড়ে ওঠে প্রায় ৪০টি প্রক্রিয়াজাতকরণ কারখানা। এসব কারখানা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক হুমায়ুন কবীর জানান, বর্তমানে ২০টির মতো কারখানা আংশিক চালু আছে। নিয়মিত বিদেশে রপ্তানি করছে মাত্র ৫ থেকে ৬টি প্রতিষ্ঠান। বাকিগুলো বছরে দু-একবার রপ্তানি করে এবং সেগুলোর অবস্থা রুগ্ন।
তিনি জানান, কাঁচামাল ও পুঁজি সংকট, ব্যাংক ঋণ পেতে জটিলতা, দক্ষ ব্যবস্থাপনার অভাবসহ বিভিন্ন কারণে এসব প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। অসংখ্য শ্রমিক-কর্মচারী চাকরি হারিয়েছেন।
এছাড়া খুলনায় লবণ শিল্পের যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে। ভৈরব ও রূপসা নদীর তীরে গড়ে ওঠে ২৮টি মিল। কিন্তু ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন কারণে ২০টি মিল বন্ধ হয়েছে। মিল মালিকরা জানান, খুলনার লবণ শিল্প বিপর্যয়ের মুখে পড়েছে। বন্যা, লোকসান, পুঁজি সংকট, ব্যাংক ঋণ পেতে জটিলতা, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বড় মিলের সঙ্গে তীব্র প্রতিযোগিতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তারা জানান, চালু ৮টি মিলের অবস্থাও ভালো নয়। কাঁচামাল এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে এগুলো বিপাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












