নিরাপত্তাহীনতায় আশ্রয়ণ প্রকল্পে বাস করা দায়
, ১৪ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
‘বিগত সরকার আমাদের ঘর দিয়েছে কিন্তু নিরাপত্তা দেয়নি। সেই সঙ্গে কর্মসংস্থানেরও ব্যবস্থা করেনি। শহর থেকে অনেক দূরে আমাদের পরে থাকতে হয়। যেখানে কোনো কাজকর্ম নেই। রাতে ঘরে থাকতে পারলেও কোনো নিরাপত্তা নেই। মাদকসেবীরা সবসময় উৎপাত করে।’
কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তবে এসব কথা বললে তার উপর হামলা হয় কিনা এ শঙ্কায় ছিলেন তিনি।
তিনি বলেন, ‘ঘরে কোনো কিছু রাখা যায় না। সব চুরি করে নিয়ে যায়। আবার কিছু বলাও যায় না। বলতে গেলেই আগুন দিয়ে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। রোহিঙ্গা বলে গালিগালাজ করে।’
সংশ্লিষ্ট সূত্র বলছে, বিগত সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প। যার লক্ষ্য ছিল গৃহহীন ও ছিন্নমূল পরিবারকে বিনামূল্যে ঘর ও জমি প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা। কিন্তু নানা অনিয়মের কারণে এই আশ্রয়ণ প্রকল্প অনেক ক্ষেত্রে সফলতার মুখ দেখেনি।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে চর সৈয়দপুর এলাকার আশ্রয়ণ প্রকল্প ২১০টি পরিবারকে ঘর দেওয়া হয়। বর্তমানে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা নিরাপত্তাহীনতা ভুগছেন। নানারকম ভয়ের মধ্য দিয়ে তাদের দিন যাচ্ছে।
এদিকে কয়েক দিন পরপরই বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটছে। অনেক সময় রাতের বেলা বাসিন্দারা নিরাপত্তা শঙ্কায় থাকেন। তাদের আশ্রয়ণ প্রকল্প থেকে বের করে দেওয়ার ও ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। আবার নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় অনেক ঘর এখনই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
আরেক বাসিন্দা বলেন, ‘ঘরে থাকতে পারি না। টিনের চাল ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি এলেই ঘরে পানি পড়ে।’
তিনি আরও বলেন, ‘আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। রাতে বিদ্যুতের তার চুরি হয়ে যায়। এমনকি একটা সাধারণ বদনা পর্যন্ত নিরাপদে রাখা যায় না। আমাদের থাকার জায়গা নেই বলে মাটি কামড়ে এখানে পড়ে আছি। কোনো সরকারি সাহায্য পাচ্ছি না। শহরে যাতায়াত করতে প্রতিদিন ৮০ টাকা ভাড়া দিতে হয়। এখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, আমরা সবাই বেকার।’
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজউদ্দিন বলেন, ‘আমরা সরেজমিনে লোক পাঠাব। তারা গিয়ে বাসিন্দাদের সমস্যার কথা শুনে আসবে। সেই সাথে স্থানীয় পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হবে। আমরা তাদের সাথে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের দাম আবারও বাড়লো
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজার বিমানবন্দরে কী এত মধু!
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তি করার নীতিমালা জারি
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের বাণিজ্যের আকার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় -বাণিজ্যমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












