রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

‘রক্তের বদলে রক্ত’: ইরানের বিলবোর্ডে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের কফিনের ছবি

ইরান সম্প্রতি তেহরানের কেন্দ্রে একটি নতুন ব্যানার উন্মোচন করেছে, যেখানে মার্কিন পতাকায় মোড়ানো কফিনের উপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সকলের ছবি রয়েছে।
ফাহিম প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, রাত ১২:০৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:১৬
ব্যানারটির পটভূমিতে দেখানো হয়েছে, হোয়াইট হাউস জ্বলছে এবং এতে মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি ট্রাম্পের পাঁচ সন্তান—ইভাঙ্কা, ডন জুনিয়র, এরিক, টিফানি ও ব্যারন এবং মেলানিয়ার ছবিও রয়েছে।

ব্যানারটিতে ফারসি ভাষায় ‘রক্তের বদলে রক্ত’ স্লোগানটি লেখা আছে এবং এটি দ্বিতীয়বারের মতো, যখন ইরান একটি বিলবোর্ডের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে হুমকি দিলো।

ইরান এর আগেও তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত এঙ্গেলাব স্কোয়ারে আরেকটি বিলবোর্ড স্থাপন করেছিল, যেখানে মার্কিন প্রেসিডেন্টকে একটি কফিনে শায়িত অবস্থায় দেখানো হয়।

ইরান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবে জনপরিসর ব্যবহার করে আসছে। কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন-ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ইসলামী প্রজাতন্ত্রটির বৃহত্তর দৃশ্যমান যোগাযোগ কৌশলের অংশ হিসেবে তেহরানের সবচেয়ে ব্যস্ততম ও দৃশ্যমান কিছু অংশে বিপ্লবী চিত্র, যুদ্ধ স্মারক এবং আদর্শিক বার্তা সম্বলিত বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

বিলবোর্ডটিতে একটি খোলা কালো কফিন থেকে ট্রাম্পের দেহ উঁকি দিতে দেখা যায়। ছবিতে তার চুল অগোছালো, চোখ ও মুখ বন্ধ এবং স্ফীত উদরের ওপর রাখা একটি লাল টাইয়ের ওপর তার হাত দুটি রাখা। কফিনের একেবারে শেষ প্রান্তে তার পা দুটি সোজা ওপরের দিকে নির্দেশ করছে।

তেহরানের ভ্যালিয়াসর স্কয়ারের বিশাল ম্যুরালগুলো ডিজাইন করেছে ওজ আর্টস অ্যান্ড মিডিয়া অর্গানাইজেশন, যা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সাথে যুক্ত একটি সংস্থার সাথে সংশ্লিষ্ট।

গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ঘোষণা করেছেন যে, তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ ‘অবশ্যই নেয়া হবে’ এবং অপরাধীরা ‘শান্তিতে নিজেদের বিছানায়’ মরবে না।

সম্প্রতি, সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের পর ইরানের নেতারা এবং রাষ্ট্রীয় গণমাধ্যম বারবার প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়েছে।

তিনি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ‘এই প্রতিশোধ আমাদের জাতির দাবি, এবং তা অবশ্যই নেয়া হবে। এই অপরাধীরা—যাদের নাম উপর থেকে নিচ পর্যন্ত সবাই জানে—শান্তিতে নিজেদের বিছানায় মরার অপূর্ণ ইচ্ছা নিয়ে কবরে যাবে। তাদের জেনে রাখা উচিত যে, এটি আমার ব্যক্তিগত উপস্থিতি বা অন্য কোনো কর্মকর্তার উপস্থিতির উপর নির্ভর করে না।’

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেছেন যে, ইসলামিক প্রজাতন্ত্র যদি তাকে হত্যা করতে সফল হয়, তবে তিনি কর্মকর্তাদের ইরানের ওপর ব্যাপক বোমাবর্ষণ করার নির্দেশ দিয়েছেন।

নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি দীর্ঘদিন ধরেই ইরানের ‘তালিকায়’ রয়েছেন।

তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই তাদের তালিকায় আছি। আমরা এই বিষয়টি নিয়েই কাজ করছি... একমাত্র বিষয় হলো, আমি নির্দেশ দিয়ে রেখেছি, যদি কিছু ঘটে, তবে আক্ষরিক অর্থেই তাদের ওপর এমন মাত্রায় বোমাবর্ষণ করতে হবে যা তারা আগে কখনো দেখেনি।’

সূত্র: এনডিটিভি

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ৩ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ৪ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ৫ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ৫ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ৫ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ৫ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ৫ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ৫ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ৫ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ৫ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ৫ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ৫ ঘণ্টা আগে