৫ বছরেও চালু হয়নি ৩৪ কোটি টাকার ট্রমা সেন্টার
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
কিশোরগঞ্জের ভৈরবে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতাল ও ট্রমা সেন্টার। কিন্তু ২০ শয্যার বিশেষায়িত এই হাসপাতালটি নির্মাণের পাঁচ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি এখনো। ফলে কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ-এই চার জেলার কয়েক হাজারো মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সিভিল সার্জন সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২ এপ্রিল ৫ একর ৬৬ শতাংশ ভূমির ওপর অধিদপ্তরের প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে ২০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল ও ট্রমা সেন্টারের নির্মাণ করা হয়। ২০২০ সালে নির্মাণকাজ শেষে তিনতলা বিশিষ্ট হাসপাতাল ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয় অধিদপ্তর।
সূত্র জানায়, হাসপাতালটিতে সব ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় চালু করা যায়নি। ভৈরবসহ আশপাশের জেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের সুচিকিৎসার জন্য ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কমলপুর এলাকায় আধুনিক এ হাসপাতাল ভবন নির্মিত হয়। এতে ডাক্তার নার্সদের জন্য পৃথক বসার ব্যবস্থা, পুরুষ ও মহিলা ওয়ার্ড, ভিকটিম সাপোর্ট সেন্টার, বার্ন ম্যানেজমেন্ট, ফার্মেসি, অপারেশন থিয়েটার, কিচেন শেড, দুটি অ্যাম্বুলেন্স শেডসহ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।
কিন্তু নির্মাণের ৫ বছর পার হলেও প্রশাসনিক অনুমোদন, লোকবল নিয়োগ ও প্রয়োজনীয় যন্ত্র সরবরাহ না করায় শুরু হয়নি চিকিৎসাসেবা। ফলে প্রতি বছরই প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে।
উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ জানান, তিনতলা ভবনের ট্রমা সেন্টারটি ২০২০ সালে নির্মাণ কাজ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালটিতে সব ধরনের সুযোগ সুবিধা থাকা পরেও এখনো কার্যক্রমের অনুমোদন পায়নি। আশা করছি দ্রুত কার্যক্রম শুরু হবে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কিশোর বলেছে, উদ্বোধনের ৫ বছর পেরিয়ে গেলেও হাসপাতালটির কার্যক্রম পুরোপুরি চালু হয়নি। হাসপাতাল চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটির কার্যক্রম শুরু হবে।
কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন অভিজিত বলেছে, আমরা হাসপাতালটি চালু করতে প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি। আশা করছি দ্রুত হাসপাতালটির কার্যক্রম শুরু করা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুকুরের আতঙ্কে বন্ধ স্কুল, এক রাতেই কুকুরের কামড়ে আহত ১০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না -ডিএসসিসি প্রশাসক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলএনজিবাহী কার্গো আসেনি: বন্ধ এক্সিলারেট টার্মিনাল, কমেছে গ্যাস সরবরাহ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড় -বাড়লো ৬০০০ কোটি টাকা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীকাল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরিয়ে নেয়ার অভিযোগ, স্থানীয়দের বাধা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছে ৩০ রোগী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)