আবহাওয়া:
৫ অক্টোবর পর্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাব থাকবে দেশে
, ০৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
আগামী ৫ অক্টোবর পর্যন্ত দেশের ওপর একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাব থাকতে পারে। এর ফলে দেশের ৮০ শতাংশ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
এটি চলতি বছরের ১৩তম এবং মৌসুমি বৃষ্টি বলয়গুলোর মধ্যে নবম। এবারের এই বৃষ্টিবলয় দেশের প্রায় ৮০ শতাংশ এলাকা জুড়ে সক্রিয় থাকবে এবং বেশকিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। বিশেষ করে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলে এবং দক্ষিণ অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিডব্লিউওটি জানায়, এই বৃষ্টিবলয়টি দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন মাত্রায় প্রভাব ফেলবে। সবচেয়ে বেশি সক্রিয় থাকবে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ। এ ছাড়া ঢাকা বিভাগে এর প্রভাব বেশ সক্রিয় থাকবে। অন্যদিকে, সিলেট ও চট্টগ্রাম বিভাগে এর প্রভাব মাঝারি থাকতে পারে। এই সময়ে রংপুর ও রাজশাহী বিভাগের নদনদীর পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
সংস্থাটি আরও জানায়, বৃষ্টিবলয় ৩০ সেপ্টেম্বর রাতে দেশের পূর্ব দিক দিয়ে প্রবেশ করে ৬ অক্টোবর রংপুর বিভাগ দিয়ে দেশ ত্যাগ করতে পারে। এই সময়ে একটানা ও দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যেসব এলাকায় এর প্রভাব বেশি।
এই ৬ দিনের বৃষ্টিপাতের গড় পরিমাণ হতে পারে- রংপুরে ২৮০-৩৮৫ মিলিমিটার, রাজশাহীতে ১৭৫-২৫০, খুলনায় ১৬০-২১০, ময়মনসিংহে ১৪০-২০০, বরিশালে ১৫০-১৭০, ঢাকায় ১২০-১৭০, সিলেটে ৮০-১৩০, চট্টগ্রামে ৮০-২০০ মিলিমিটার।
ওয়েদার অবজারভেশন টিম জানায়, এই বৃষ্টিবলয় চলাকালে দেশের প্রায় ৬০-৭০% এলাকায় সেচের চাহিদা পূরণ হতে পারে। আবহাওয়া আরামদায়ক থাকবে এবং টানা বৃষ্টির কারণে কিছু এলাকায় ঠান্ডা অনুভূত হতে পারে। এ ছাড়া এবারের বৃষ্টিবলয়ের প্রথম দিকে তীব্র বজ্রপাতের সম্ভাবনা থাকলেও পরে তা হালকা থেকে মাঝারি হয়ে আসতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












