৫৭ মণ ওজনের ‘নোয়াখালী কিং’র দাম ৪০ লাখ!
, ০১ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২০ জুন, ২০২৩ খ্রি:, ০৬ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
লক্ষ্মীপুর সংবাদদাতা:
উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্টীলব্রিজ সংলগ্ন হোনার বাড়ির অজি উল্যার ছেলে মুহম্মদুল্লাহ’র বিসমিল্লাহ ডেইরি ফার্মে পুরোপুরি প্রাকৃতিক খাবারের মধ্যে দিয়ে বড় হয়েছে ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়। সাড়ে তিন বছরে ষাঁড়টির ওজন হয়েছে ৫৭ মণ। খামারি এর নাম দিয়েছেন 'নোয়াখালী কিং'।
প্রায় সাড়ে তিন বছর আগে চারদিন বয়সী বাছুরসহ একটি দুধের গরু ক্রয় করেন মুহম্মদুল্লাহ নামে এক গরু খামারি। ওই বাছুরটি এখন বড় আকারের একটি ষাঁড়। যার ওজন প্রায় ৫৭ মণ। আসন্ন কোরবানির ঈদে বড়সড় এ ষাঁড়টি বিক্রি করে দিতে চান মালিক। সেজন্য দাম হাঁকাচ্ছেন ৪০ লাখ টাকা।
খুব যতেœ এবং পরম মমতায় লালনপালন করা ষাঁড়টি বিক্রিতে তার সাঁয় না দিলেও টাকার জন্য বিক্রি করতে হচ্ছে। তাই আগামী বুধবার (২১ জুন) তিনি ষাঁড়টি ঢাকার গাবতলি হাটে তুলবেন।
ষাঁড়ের মালিক মুহম্মদুল্লাহ জানান, তিনি প্রায় ৬ বছর আগে বিসমিল্লাহ ডেইরি ফার্ম নামে একটি গরুর খামার গড়ে তোলেন। মূলত দুধের গরু পালন করে দুধ বিক্রি করেন তিনি। প্রায় সাড়ে তিন বছর আগে দুই লাখ ৫৩ হাজার টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি দুধের গরু কেনেন। তখন গরুর সাথে থাকা বাছুরটি বয়স মাত্র চারদিন। বাছুরটি তিনি লালনপালন করে বড় করেন। বিশালাকৃতির দেহ হওয়য় এটির নাম দিয়েছেন 'নোয়াখালী কিং'। সেটি কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।
খামারি মুহম্মদুল্লাহ বলেন, অনেক খামারি কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করে। কিন্তু আমি সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে গরুটি পালন করেছি। এটি ভূষি, খৈল, খড় ভাতের মাড় এবং কাঁচা ঘাস খায়। প্রতিদিন ১৫-১৬ কেজি খাবার লাগে ষাঁড়টির। খুবই যত্ম করে ষাঁড়টি লালনপালন করেছি।
রায়পুর উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্কমর্তা ডাঃ মোফাজ্জল হোসেন বলেন, ষাঁড়টির পুরো দেহের পরিমাপ করে দেখা হয়েছে। ষাঁড়ের দৈর্ঘ্য ৫ ফুট ৪ ইঞ্চি, বেড় ৭ ফুট ৪ ইঞ্চি। এর ওজন প্রায় ৫৭ মণ। গড়ে ২৩ শ কেজি মাংস হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)