কুরবানীর গরু:
৫৭ মণের ‘নোয়াখালী কিং’ দেখতে মানুষের ভিড়
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২২ জুন, ২০২৩ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নাম তার ‘নোয়াখালী কিং’। গলা, পেটে কালো ছোট ছোট ছোপ আকৃতির দাগ যেন তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তাকে দেখতে আশপাশের গ্রামের লোক প্রতিদিন ভিড় জমায়। ‘নোয়াখালী কিং’ বড় হয়েছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার স্টিলব্রিজ-সংলগ্ন হোনার বাড়িতে।
‘নোয়াখালী কিং’ একটি ষাঁড়ের নাম। এর ওজন প্রায় ৫৭ মণ। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ৪০ লাখ টাকা। চরবংশীতে অজিউল্লাহর ছেলে মুহম্মদুল্লাহ তার বিসমিল্লাহ ডেইরি ফার্মে লালন-পালন করেছেন ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি।
গত সাড়ে তিন বছরে লালন-পালন করে ষাঁড়টিকে বড় করেছেন মুহম্মদুল্লাহ। বাড়িতেই এর দামদর করে যাচ্ছেন ব্যবসায়ী ও ক্রেতারা। এ পর্যন্ত দাম উঠেছে সাড়ে ২০ লাখ টাকা। ষাঁড়টি ঢাকার গাবতলীর হাটে তুলতে নিয়ে যাবেন তিনি।
তিনি বলেন, মূলত দুধ বিক্রির জন্য তিনি গাভি পালন শুরু করেন। এ জন্য ২০১৮ সালে বিসমিল্লাহ ডেইি র ফার্ম নামের গরুর খামার গড়ে তোলেন তিনি। প্রায় সাড়ে তিন বছর আগে ২ লাখ ৫৩ হাজার টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভি কেনেন। তখন গাভির সঙ্গে থাকা বাছুরটির বয়স মাত্র চার দিন। তখন ষাঁড়টির ওজন বড়জোর ছিল এক থেকে দেড় মণ। তিন বছর পর সেই বাছুর আজ মস্ত ষাঁড়। খাবার হিসেবে দেওয়া হয় দেশি গমের ভুসি, ভুট্টার গুঁড়া, ধানের খড় ও কাঁচা ঘাস। প্রতিদিন প্রায় দেড় হাজার টাকা খরচ হয় তাঁর গরুটি লালন-পালনে।
রায়পুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, ষাঁড়টির পুরো দেহের পরিমাপ করে দেখা হয়েছে। এর ওজন প্রায় ৫৭ মণ। গড়ে ২ হাজার ৩০০ কেজি গোশত হওয়ার সম্ভাবনা রয়েছে। ‘নোয়াখালী কিং’ নামের গরুটি ইতিমধ্যে এলাকায় সাড়া ফেলেছে। এ ধরনের পশু কোরবানির পশুর হাটে বেশ আকর্ষণীয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)