৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ এসএসসি পাস করেনি
চলতি বছরে র এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এবার কেউই এসএসসি পাস করতে পারেনি। গত বছর অর্থাৎ ২০২৩ সালে শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৪৮টি। সেই হিসাবে এবার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৯৬৮টি। গত বছর এ সংখ্যা ছিল দুই হাজার ৩৫৯টি। বছরের ব্যবধানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৬০৯টি। অন্যদিকে চলতি বছর একজন শিক্ষার্থীও পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫১টি। গত বছর সে সংখ্যা ছিল ৪৮টি। বছরের ব্যবধানে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩টি।
শূন্য পাস করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা। বিকল্প পদ্ধতিতে কীভাবে এ সমস্যার সমাধান করা যায়, তা বিবেচনা করা হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।