সীমান্তে মাইন বিস্ফোরণ বাড়ছে:
৪ মাসে ২০ জন গুরুতর আহত, পঙ্গু হচ্ছে অনেকে
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৫ মে, ২০২৫ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কক্সবাজার ও বান্দরবান-সংলগ্ন মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণের ঘটনা বাড়ছে। গেল চার মাসে কমপক্ষে ২০টি বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২০ জন। বিশেষ করে দোছড়ি ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলির ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর সীমানা পিলার এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটছে।
ঘুমধুমের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে পাহাড়ে বাঁশ কাটতে গিয়ে গত বৃহস্পতিবার আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মনসুর আহমেদ নামে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থল মাইন বিস্ফোরণের ঘটনা বাড়ছে জানিয়ে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, বিস্ফোরণ থেকে বাঁচার জন্য কোনোভাবেই সীমান্ত রেখা অতিক্রম করা যাবে না। বারবার সতর্ক করার পরও অনেকে সীমান্ত বাহিনীর চোখ ফাঁকি দিয়ে শূন্য রেখা অতিক্রম করে ঢুকে পড়লে এই আহতের ঘটনা ঘটছে। এ জন্য সচেতনতা প্রয়োজন।
২৪ জানুয়ারি উপজেলার দোছড়ি ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ফুলতলির ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে পৃথক স্থলমাইন বিস্ফোরণে আরও তিনজন আহত হওয়ার ঘটনা ঘটে।
ফুলতলির ৪৮ নম্বর সীমান্ত পিলারের মিয়ানমার অভ্যন্তরে ৩ ফেব্রুয়ারি স্থলমাইন বিস্ফোরণে তরিকুল নামে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে।
৮ এপ্রিল জারুলিয়াছড়ি বিওপির সীমান্তবর্তী ৪৬-৪৭ নং পিলারে শূন্য রেখায় স্থল মাইন বিস্ফোরণে তৈয়ব (৩৫) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। ২৬ এপ্রিল রাতে চাকঢালা বিওপির সীমান্তে শূন্য রেখায় মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের চাকঢালা এলাকার লাম্বা মাঠ ৬ নম্বর ওয়ার্ডের আবদুল হক শানের ছেলে জুবাইরের (২৫) পা বিছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা জানান, বাংলাদেশের পণ্য পাচারের জন্য মিয়ানমার সীমান্তের ওপারে যান। ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে এপারে যাওয়া-আসার সময় সীমান্তে শূন্য লাইন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে। বেসরকারি হিসাব মতে গেল চার মাসে ২০ জনের অধিক স্থল মাইন বিস্ফোরণে আহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)