৪৩ বছর পর জমির মালিককে দখল বুঝিয়ে দিল আদালত
, ১৫ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ৪৩ বছর পর প্রায় ৩৫৬ শতক জমির দখল আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। গত সোমবার (১৩ অক্টোবর) বিকেলে লাল নিশানা টাঙিয়ে জমির দখল হস্তান্তর করেন আদালতের প্রতিনিধিরা। উদ্ধারকৃত জমিগুলো রায়পুর-হায়দরগন্জ আঞ্চলিক সড়কের সোলাখালি ব্রিজ সংলগ্নে আইয়ুব পাটোয়ারী বাড়ি এলাকায় অবস্থিত।
স্থানীয়রা জানান, আদালতের প্রতিনিধিদল ঘটনাস্থলে এসে জমি পরিমাপ শেষে লাল নিশানা দিয়ে জমি হস্তান্তর কাজ সম্পন্ন করেন। আদালত সূত্রে জানা যায়, রায়পুরের দশ নাম্বার রায়পুর ইউপির কাজীর চর মৌজার ৩৫৬ শতক জমি নিয়ে স্থানীয় মৃত আবিদ, তসলিম, সিরাজ, মমতাজ ও বিল্লালদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ১৯৮৩ সালে আবিদ ও হানিফ গং লক্ষ্মীপুর সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০০৪ সালে আদালত আবিদ ও হানিফ গংদেরকে জমির বৈধ মালিক ঘোষণা করে।
পরে প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। এরপর আদালতের নির্দেশে প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমি প্রকৃত মালিকদের দখলে দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)