বাংলাদেশের বৈদেশিক ঋণ:
৩ বছরে পরিশোধের পরিমাণ বাড়বে ৬৩ শতাংশ
, ০৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ সামিন, ১৩৯১ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সরকারের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ গত অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছরে ৬৩ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে, যা দেশের কোষাগারের ওপর নতুন করে চাপ বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।
বৈদেশিক ঋণ বিতরণ এবং তার বিপরীতে সুদের পরিমাণ বৃদ্ধি ঋণ পরিশোধের প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলছে।
২০২৫-২৬ অর্থবছরে সুদসহ বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ দাঁড়াবে সাড়ে চার বিলিয়ন ডলারে। গত অর্থবছরে সরকার ২.৭৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছে।
চলতি ২০২৩-২৪ অর্থবছরে ঋণ পরিশোধের লক্ষ্যমাত্রা ২.৭৯ বিলিয়ন ডলার অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এবং তা ৩৩.৫২ শতাংশ বেড়ে ৩.৫৭ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে।
২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশ ১.৩৩ বিলিয়ন ডলার পরিশোধ করেছে, যা আগের বছরের তুলনায় ৫১.৩৬ শতাংশ বেশি। এর মধ্যে সুদ পরিশোধ ১৩৬.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬২ মিলিয়ন ডলারে।
প্রক্ষেপণ অনুযায়ী, সরকার ২০২৪-২০২৫ সালে বৈদেশিক ঋণ হিসাবে ৪.১৮ বিলিয়ন ডলার পরিশোধ করবে বলে ধারণা করা হচ্ছে।
গত অর্থবছরে বাংলাদেশের বকেয়া বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৬২.৩১ বিলিয়ন ডলার।
বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের মতো বহুপাক্ষিক ঋণ বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ঋণের ৫৯ শতাংশ পাওনা আছে। বাকিটা দ্বিপাক্ষিক ঋণদাতাদের কাছে।
ঢাকা মেট্রোরেল, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ায় সাম্প্রতিক সময়ে তাদের তহবিল বরাদ্দ বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












