৩ দিন বৃষ্টি, কোথায়-কখন জানাল আবহাওয়া দপ্তর
দেশের দুই বিভাগের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু দুই বিভাগে এই সম্ভাবনা থাকলেও আগামী দুদিন এর আওতা আরও বাড়তে পারে। তবে এই সময়ে দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আজ বুধবার বৃষ্টিপাতের আওতা বাড়বে। এ দিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল বৃহস্পতিবার সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়েও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এ দিকে ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।