৩ দিন পর ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি
কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তিন দিন পর ঘটনাস্থল পরিদর্শন করেছে রেলপথ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। এ দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভৈরব রেলওয়ের স্টেশন মাস্টার ইউসুফ জানান, বেলা ১১টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অডিট ও আইসিটি) হাসান মাহমুদ, কমিটির সদস্য সচিব উপসচিব (প্রশাসন-৬) তৌফিক ইমামের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল, রেলওয়ে স্টেশনের সিগন্যাল রুম ও কন্ট্রোল রুম পরিদর্শন করেছে।
ভৈরব রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে কমিটি। বর্তমানে তদন্ত কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনায় যাদের বিরুদ্ধে ত্রুটি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হবে। সকাল থেকে তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের মানুষের সঙ্গে কথা বলেছেন।
এ দুর্ঘটনায় ইতোমধ্যে লোকোমাস্টার জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান ও গার্ড আলমগীর হোসেনকে বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার (২৩ অক্টোবর) বিকালে ভৈরব রেলস্টেশন থেকে ঢাকায় উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের পেছনের দুই বগিতে মালবাহী অপর একটি ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ওই দিন ১৭ জনের মৃত্যু হয়েছে। পরে বুধবার ঢাকা পিজি হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট ১৮ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে জেলা প্রশাসন। আহত হয়েছিলেন শতাধিক।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।