৩ দিনের রাষ্ট্রীয় শোক, আজ সাধারণ ছুটি
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে জুমুয়াবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া আজ বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।
একই সঙ্গে হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীগণ এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।
চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীগণ এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতাবর্হিভূত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ এদিন খোলা থাকবে।
ব্যাংক কার্যক্রম চালু ও আদালতের কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নারিকেল দ্বীপের ওপর নিষেধাজ্ঞা দেয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খেলাপি আতঙ্কে ব্যাংকিং খাতে ঋণ বিতরণ কমেছে -ডিসিসিআই সভাপতি
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই আন্দোলনের পর সুপ্রিম কোর্ট ছাড়তে হয়েছে ১৭ বিচারককে
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই আন্দোলনের পর সুপ্রিম কোর্ট ছাড়তে হয়েছে ১৭ বিচারককে
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুন্দরবনে আবারও ১০ জেলেকে অপহরণ
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইনে পরিচিত হয়ে তরুণীদের সম্ভ্রমহরণ, যুবক গ্রেপ্তার
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফুটপাতে ব্যবসায়ীদের লাইসেন্স দেয়া হবে -ডিএসসিসসি প্রশাসক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেলের লাইন বাড়াচ্ছে যানজট, জনভোগান্তি চরমে
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘হাতির বিকট গর্জনে ছুটে গিয়ে দেখি, ধানখেতে রক্তাক্ত দেহ পড়ে আছে’
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুদ্ধের প্রভাবে ডিজেল সংকট: সেচ নিয়ে বিপাকে কৃষক
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাসিনার স্টাইলে ইউনূসকে ছাড় দেয়া যাবে না -আনিস আলমগীর
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদ্যুতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)