৩৮ মিনিটে মতিঝিল থেকে উত্তরা, ভাড়া ১০০ টাকা
রাজধানীর আগারগাঁও-মতিঝিল অংশে আগামী ৫ নভেম্বর (রোববার) থেকে চলাচল করবে মেট্রোরেল। এদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত যেভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়েছিল, একইভাবে আগারগাঁও থেকে মতিঝিল রুটে দৈনিক চার ঘণ্টা চলবে মেট্রোরেল। আগামী রোববার থেকে সর্বসাধারণের জন্য আগারগাঁও-মতিঝিল অংশ খুলে দেওয়া হবে। এ অংশে শুরুতে তিনটি স্টেশন চালু রাখা হবে। পরে ধাপে ধাপে বাকি স্টেশনগুলো খুলে দেওয়া হবে। উত্তরা থেকে মতিঝিল যেতে মাত্র ৩৮ মিনিট লাগবে।
বুধবার রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক এ সংক্রান্ত তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, ৪ নভেম্বর উদ্বোধনের জন্য ওইদিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। ৫ নভেম্বর থেকে আবার চালু হবে। উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী একটি ট্রেন উদ্বোধন করবেন এবং পরের ট্রেনে চড়ে মতিঝিল যাবেন। সেখানে এমআরটি নর্দান রুটের কাজের উদ্বোধন এবং এমআরটি ৫-এর ফলক উন্মোচন করবেন তিনি।
এম এ এন ছিদ্দিক জানান, আগামী ৫ নভেম্বর থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উভয় দিকে ১০ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে। বেলা সাড়ে ১১টার পর থেকে মতিঝিল থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল স্টেশনে মেট্রোরেল থামবে বলে জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, তবে বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আগারগাঁও থেকে উত্তরা উত্তর অংশে মেট্রো ট্রেনের সময় ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
কর্মকর্তারা বলছেন, মেট্রোরেলে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত যেতে সময় লাগবে ৩৮ মিনিট। ভাড়া লাগবে ১০০ টাকা, যাদের র্যাপিড পাস থাকবে, তারা ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। যদিও শুরুর দিকে অংশে মেট্রো চলাচল কিছুটা সীমিত থাকবে। আস্তে আস্তে সময় ও স্টেশন বাড়ানো হবে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।