৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ আশির, ১৩৯৩ শামসী সন , ০৫ মার্চ, ২০২৬ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর বিরামহীনভাবে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরান। তবে তেহরানের একেকটি সস্তা ড্রোন ঠেকাতে পশ্চিমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তাতে কয়েক সপ্তাহের মধ্যে তাদের প্রতিরক্ষাব্যবস্থার (ক্ষেপণাস্ত্র) মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইরানের একেকটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র ৩৫ হাজার ডলার। বিপরীতে এটি ধ্বংস করতে একেকটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হচ্ছে ৫ থেকে ৪০ লাখ ডলার পর্যন্ত। এটিই এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইরান বর্তমানে সন্ত্রাসী ইসরায়েল ছাড়াও আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও সৌদি আরবে অবস্থিত মার্কিন এবং মিত্রদের ঘাঁটিতে একসঙ্গে হামলা চালাচ্ছে। তেহরান প্রতিদিন ২ হাজার ৫০০-এর বেশি ড্রোন ছুড়ে তাদের শত্রুদের প্রতিরক্ষাব্যবস্থাকে বিভ্রান্ত করে ফেলেছে। কারণ, একটি ঘাঁটিকে রক্ষা করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর অন্য কোথাও ব্যবহার করা সম্ভব নয়।
ওপেন সোর্স ইন্টেলিজেন্স ও প্রতিরক্ষা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে ৮০ হাজার থেকে ১ লাখ ‘শাহেদ’ ড্রোন মজুত আছে। মাসে অন্তত ৫০০ ড্রোন তৈরির সক্ষমতা থাকায় তারা টানা এক মাস প্রতিদিন ২ হাজার ৫০০ ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে।
২০২৫ সালের জুনের লড়াইয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত ব্যাপক হারে কমে গিয়েছিলো। তখন মাত্র ১২ দিনে সন্ত্রাসী ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ১৫০টি থাড (প্রতিরক্ষাব্যবস্থা) ইন্টারসেপ্টর ব্যবহার করেছিলো, যা তাদের মোট মজুতের এক-চতুর্থাংশ। প্রতিটি থাড ইন্টারসেপ্টরের দাম প্রায় ১৫ মিলিয়ন (দেড় কোটি) ডলার এবং এটি নতুন করে তৈরি করতে ৩ থেকে ৮ বছর সময় লাগে।
স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো কেলি ব্লুমবার্গকে বলেছে, ‘অ্যান্টি-ব্যালিস্টিক ইন্টারসেপ্টর নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা এগুলো তৈরির চেয়ে দ্রুত হারে ব্যবহার করে ফেলছি। সাধারণ নিয়ম অনুযায়ী, একটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে ২-৩টি ইন্টারসেপ্টর ছুড়তে হয়, যা মজুতকে দ্রুত শূন্য করে দিতে পারে।’
এদিকে বিপুল খরচ কমাতে পশ্চিমারা এখন ‘এপিকেডব্লিউএস’ গাইডেড রকেট ব্যবহারের চেষ্টা করছে, যার প্রতি শটের খরচ মাত্র ২৮ হাজার ডলার। এ ছাড়া সন্ত্রাসী ইসরায়েলের ‘আয়রন বিম’ লেজার সিস্টেম ব্যবহারের কথাও ভাবা হচ্ছে, যার খরচ প্রতি শটে মাত্র কয়েক ডলার। তবে বর্তমানে এই লেজার সিস্টেমের মাত্র এক-দুটি সচল আছে এবং সেগুলো শুধু সন্ত্রাসী ইসরায়েলেই সীমাবদ্ধ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন নৌ অবরোধের অবসান, ইরানি ট্যাংকারগুলো পার হচ্ছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২ বছরের খরার পর আমাজনে পানির স্তর বেড়েছে, তবু কাটেনি উদ্বেগ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিরোধ ফ্রন্টের মোকাবেলায় আমেরিকা-ইসরায়েলের অপমান অবধারিত -আইআরজিসি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের শক্তিশালী ‘মশা নৌবহর’
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপরাধের বিরুদ্ধে সুইডেনে বিক্ষোভ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপরাধের বিরুদ্ধে সুইডেনে বিক্ষোভ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দখলদারদের যুদ্ধযানকে টার্গেট করে ধ্বংসের পূর্বমুহুর্ত
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মরুভূমির ওপর দিয়ে চলছে চালকবিহীন মনোরেল
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রকে শিখতে হবে ধমক দিয়ে কাজ হয় না -সন্ত্রাসী ওবামা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












