হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের শক্তিশালী ‘মশা নৌবহর’
, ০১ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৭ জুন, ২০২৬ খ্রি:, ০৩ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ক্ষেপণাস্ত্র ইস্যুতে জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালায়। এর জবাবে ৪০ দিনে সন্ত্রাসী ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ১০০ দফা পাল্টা হামলা চালায় ইরান। ইরানের বীরদর্পি এসব হামলায় কাফির বিশ্ব যেমন একদিকে ব্যাপক পর্যুদস্ত হয় তেমন যুদ্ধের নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত হয় হরমুজ প্রণালিতে।
হরমুজে তেলবাহী জাহাজের নিরাপত্তার কথা তুলে গত ১৩ এপ্রিল নৌ-অবরোধ আরোপের চেষ্টা চালায় মার্কিন সন্ত্রাসী যুক্তরাষ্ট্র। কিন্তু তাদের নিরাপত্তার অজুহাতে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে এগিয়ে আসে ইরানের ‘মশা নৌবহর’।
মূলত এই সরু নৌপথে ইরানের মূল শক্তি হচ্ছে অপ্রতিরোধ্য ‘মশা নৌবহর’।
এগুলো মূলত ছোট ও দ্রুতগতির আক্রমণাত্মক স্পিডবোড। ইরানের কাছে ১০ টনের কম ওজনের এমন ১,৫০০টিরও বেশি ছোট আক্রমণকারী নৌযান রয়েছে। এদের লক্ষ্য হলো ব্যক্তিগতভাবে টিকে থাকা নয় বরং সংখ্যার মাধ্যমে একসঙ্গে ব্যাপক আক্রমণ সৃষ্টি করা।
এই নৌযানগুলো ৫০ থেকে ১১০ নট গতিতে চলতে সক্ষম। তাদের গতি ও কৌশলগত চলাচলের মাধ্যমে আক্রমণের সময়সীমা খুব দ্রুত করে দেয়। ফলে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারগুলোর উন্নত রাডার ও ফায়ার-কন্ট্রোল সিস্টেম সংঘবদ্ধ আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়। এসব স্পিডবোডের মাধ্যমেই পারস্য উপসাগরে কঠোর অবস্থান বজায় রাখে ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কোর।
হেইদার-১১০: বিশ্বের দ্রুততম যুদ্ধ নৌযান:
২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি হেইদার-১১০ নামের একটি নতুন ক্ষেপণাস্ত্রবাহী নৌকা উন্মোচন করে আইআরজিসি-এর নৌবাহিনী। এর সর্বোচ্চ গতি ১১০ নট (প্রায় ২০৩ কিমি/ঘণ্টা)। এটি বিশ্বের দ্রুততম সামরিক নৌযানে পরিণত করেছে।
নৌযানটি প্রায় ১৪ মিটার লম্বা এবং এতে দুটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করা যায়। এর কার্যক্ষম রেঞ্জ প্রায় ৩৫০ নটিক্যাল মাইল। এটি স্টেলথ প্রযুক্তিতে তৈরি, ফলে রাডারে শনাক্ত করা কঠিন।
ইরানের নৌবাহিনীতে বিভিন্ন ধরনের দ্রুতগতির নৌকা রয়েছে। এই নৌযানগুলো একত্রে ‘রেড ওয়াস্প’ লাল বোলতা বহর বলে। এগুলো হচ্ছে-
আশুরা ক্লাস: ৯০ নট পর্যন্ত গতি
সেরাজ ক্লাস: ৬৫ নট গতি
তারেক ক্লাস: ৯০ নটের বেশি গতি
টন্দার ক্লাস: দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনকারী নৌকা
মানববিহীন নৌযান (ড্রোন বোট): দূর থেকে নিয়ন্ত্রিত আক্রমণ চালাতে সক্ষম
৪০ দিনের যুদ্ধে এসব নৌযান ব্যবহার করে মার্কিন নৌ-শক্তিকে ব্যাপক চ্যালেঞ্জের মুখে ফেলে ইরানের নৌবাহিনী। ইরানি এসব নৌযান পাহাড়ের নিচে লুকানো ঘাঁটি তথা গুহা থেকে বেরিয়ে আকস্মিক আক্রমণ চালিয়ে দ্রুত লুকিয়ে পড়ে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই ইরানের এই স্পেশাল নৌ বাহিনীর হাওয়া হয়ে যাওয়ায় ব্যাপকভাবে মহামুশকিলে পড়ে যায় মার্কিন সন্ত্রাসী বাহিনী।
একের পর এক মার খেতে খেতে একেবারে কোনঠাসা হয়ে পড়ে। ব্যর্থ হয় হরমুজ নিয়ন্ত্রণের খায়েশ।
বিশ্লেষকদের মতে, এই ছোট নৌযানের সংখ্যা এত বেশি যে মার্কিন বাহিনীর পক্ষে ধ্বংস করা কখনোই সম্ভব নয়। মার্কিন হেলিকপ্টার কিছু নৌকা ধ্বংস করলেও, বিকেন্দ্রীকৃত কাঠামোর কারণে ইরান দ্রুত নতুন নৌকা মোতায়েন করতে সক্ষম হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের ব্যাপক হামলা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যত নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












