৩৫ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স, রিজার্ভ ২৬.৮১ বিলিয়ন ডলার
গত জুন মাসে রেমিট্যান্স এসেছে প্রায় ২.৫৪ বিলিয়ন ডলার, যা গত ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে একক মাস হিসাবে লকডাউনে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছিল।
দেশের রিজার্ভের পরিমাণ আগের তুলনায় কিছুটা কমেছে। চলতি বছরের ৩০ জুন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬.৮১ বিলিয়ন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাসে ২.৫৪ বিলিয়ন রেমিট্যান্স এসেছে, যা ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৯৯৫ কোটি টাকা। যদিও এর আগের বছরের জুন মাসে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স। আর ২০২৩-২৪ অর্থবছরের পুরো সময়ে এসেছে প্রায় ২৩.৯১ বিলিয়ন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরের (করোনাকালে) জুলাই মাসে দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। অন্যদিকে ২০২৩-২৪ অর্থবছরে ২৩.৯২ বিলিয়ন ডলার আসে। এর আগের অর্থবছরে এসেছিল ২ হাজার ১৬১ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৩১ কোটি ডলার।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।