৩২ কোটি টাকা লেনদেনের অভিযোগ, রাফির বিকাশ স্টেটমেন্টে যা মিলল
সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির নিজের বিকাশ অ্যাকাউন্টে ১ আগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত লেনদেন হয়েছে ৬১ লাখ ৩২০ টাকা। নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে খোলা এই বিকাশ অ্যা কাউন্টে সর্বশেষ স্থিতির পরিমাণ এক লাখ ২৫ হাজার ২৪৩ টাকা ৫৬ পয়সা। সমন্বয়ক রাফি তার মায়ের এনআইডি ব্যবহার করে আরেকটি বিকাশ অ্যাকাউন্ট খোলেন। মায়ের মোবাইল নম্বর দিয়ে খোলা ঐ বিকাশ অ্যাকাউন্টে ১ আগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত লেনদেন হয়েছে ৩১ লাখ ৯০ হাজার ৩৫ টাকা।
মায়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে খোলা এই বিকাশ অ্যাকাউন্টে সর্বশেষ স্থিতির পরিমাণ ৫০ হাজার ৪০৩ টাকা ৪৭ পয়সা।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খান তালাত মাহমুদ রাফি ও তার মায়ের বিকাশ অ্যাকাউন্টে গত বছরের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে অস্বাভাবিক লেনদেনের যে দাবি তোলা হয়েছে, তা সঠিক নয় বরং উল্লিখিত সময়ের মধ্যে রাফির অ্যাকাউন্টে ৩২ হাজার ৬০২ টাকার লেনদেন হয় এবং তার মায়ের নামের অ্যাকাউন্টে কোনো লেনদেনই হয়নি।
এ বিষয়ে অনুসন্ধানে ২০২৪ সালের ২৪ অক্টোবর এক অনলাইন পেজে একই দাবি সম্বলিত একটি পোস্টের সন্ধান পায় রিউমর স্ক্যানার। এই পোস্ট এবং প্রতিবেদনে উল্লিখিত রাফির বিকাশের লেনদেনের তথ্যগুলোয় সাদৃশ্য পাওয়া যায়।
অর্থাৎ সহ-সমন্বয়ক রাফির কথিত বিকাশ লেনদেনের বিষয়ে সম্প্রতি যে দাবি প্রচার করেছে তা অন্তত দুই মাস পূর্বেই কতিপয় পোস্টে পাওয়া যাচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।