৩০০ টাকা বাঁচাতে ৩ ঘণ্টার লড়াই!
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) বর্তমানে সারা দেশে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর-এই পাঁচটি পণ্যের একটি প্যাকেজ ৫৯০ টাকায় বিক্রি করছে।
সংস্থাটির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা ও আধা কেজি খেজুর কিনতে পারছেন। প্রতি লিটার তেলের দাম রাখা হচ্ছে ১১৫ টাকা। এ ছাড়া প্রতিকেজি চিনি ৮০, মসুর ডাল ৭০, ছোলা ৬০ ও আধা কেজি খেজুরের দাম ৮০ টাকা। সব মিলিয়ে এক প্যাকেজ পণ্য কিনতে খরচ হয় ৫৯০ টাকা।
বাজার দরে সমপরিমাণ পণ্য কিনতে খরচ হয় ৯০০ থেকে ৯২০ টাকা। অর্থাৎ, টিসিবির লাইনে দাঁড়ালে একজন ক্রেতার সাশ্রয় হচ্ছে অন্তত ৩০০ থেকে ৩২০ টাকা। এই কয়টি টাকা বাঁচাতে নি¤œবিত্ত ও মধ্যবিত্ত মানুষ রোদ উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছেন।
রাজধানীর কয়েকটি পয়েন্টে সরেজমিন দেখা যায় টিসিবির ট্রাকের পেছনে মানুষের দীর্ঘ সারি। ট্রাক আসার আগেই সকাল থেকেই লাইনে ৫০-৬০ জন ছাড়িয়ে যায়। ক্রমেই লাইনে মানুষের সংখ্যা বাড়তে থাকে। এ যেন এক লড়াই, রীতিমতো যুদ্ধের মতো।
পণ্য পৌঁছানোর পর টোকেন সংগ্রহ থেকে শুরু করে মালামাল বুঝে পাওয়া পর্যন্ত চলে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা। অনেক সময় পণ্য না পেয়েই খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা রোদের সময় রোদে আর বৃষ্টির সময় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকছেন, এমনকি পণ্য না পেয়ে খালি হাতেও ফিরছেন অনেকে। ভিড়ের কারণে ট্রাকের পেছনে হুড়োহুড়ি ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে।
লাইনে দাঁড়ানো মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, চাহিদার তুলনায় পণ্য কম হওয়ায় মানুষ দ্রুত পণ্য পাওয়ার জন্য হুড়োহুড়ি করে। এর ফলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এতে পণ্য বিক্রিতে সময়ক্ষেপণ হয়। লাইনে দাঁড়ানো প্রতিটি মানুষের সময় নষ্ট হচ্ছে গড়ে আড়াই থেকে তিন ঘণ্টা। অনেক সময় পণ্য বিক্রির জন্য টিসিবির ট্রাক স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তখন সেই ট্রাক ধরার চেষ্টায় মানুষ দৌড়ে পেছনে ছোটে। চলন্ত ট্রাকের পেছনে ঝুলে পড়তেও দেখা যায়।
রাজধানীর যাত্রাবাড়ি সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কাজলা বাসস্ট্যান্ডে দাঁড়ানো টিসিবির ট্রাকের পণ্য কেনার জন্য লাইনে দাঁড়িয়েছেন আব্দুল হক নামের একজন ৭০ বছর বয়স্ক বৃদ্ধ। তিনি জানিয়েছেন, ছেলে ফোন করে জানিয়েছে টিসিবির পণ্য কেনার জন্য। তাই এসেছি। এখান থেকে এক প্যাকেজ মাল ৫৯০ টাকা দিয়ে নিলে কমপক্ষে ৩০০ টাকা সাশ্রয় হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)