৩০০ আসনে ৬০০ প্রার্থীর নাম জানাল সম্মিলিত মহাজোট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ১১ নভেম্বর আত্মপ্রকাশ করে আট জোটের সমন্বয়ে গঠিত সম্মিলিত মহাজোট। জোটের একমাত্র নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে নির্বাচন করতে এবার ৩০০ আসনে প্রায় ৬০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জোটটি।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় সম্মিলিত মহাজোটের প্রার্থী পরিচিতি অনুষ্ঠান। এতে সংসদ নির্বাচনের ৩০০ আসনেই প্রার্থীতার ঘোষণা দেন সম্মিলিত মহাজোটের আহ্বায়ক ও বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন।
অনুষ্ঠানে রেজাউল করিম বলেন, 'জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে একত্রে অংশ নেওয়া ছাড়াও সম্মিলিত মহাজোট দেশ ও জনগণের স্বার্থে এবং জাতীয় সংকট নিরসনে যৌথভাবে কর্মসূচি দেবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক করার জন্য মহাজোটের প্রার্থীরা স্ব স্ব আসনে কাজ করবেন।'
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।