২ ঘণ্টায় ৩৫ জনকে কামড়াল কুকুর, স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ভ্যাকসিন
, ০৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
পটুয়াখালী সংবাদাদতা:
দুমকি উপজেলায় একটি কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এই ঘটনা ঘটে। এত অল্প সময়ের মধ্যে এত মানুষ আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস, শ্রীরামপুর, রাজাখালী, পীরতলা বন্দর, দুমকি ও জলিশা এলাকায় কুকুরটি একের পর এক মানুষকে কামড়াতে থাকে। আহত ব্যক্তিদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং লুথারন হেলথ কেয়ারে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেশির ভাগ রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
একসঙ্গে এত রোগী হাসপাতালে ভিড় করায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
স্থানীয়রা জানান, বেপরোয়া কুকুরটি পথচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে প্রশাসনের নির্দেশে পবিপ্রবির নিরাপত্তাপ্রহরী, গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গ্রামীণ ব্যাংক সড়কের একটি বাড়িতে কুকুরটিকে আটক করতে সক্ষম হয়।
দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহীন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে পানিতঙ্কের ভ্যাকসিন নেই। আহতদের জন্য দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্রহণযোগ্য হলে ডেঙ্গুর টিকা দেশে আনা হবে -ডিএসসিসি প্রশাসক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ৪
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ফ্লাইট বাতিলে আর্থিক চাপে এভিয়েশন খাত * ভোগান্তিতে সৌদিগামী ১৫,৭৭৯ যাত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমি অফিসে দালাল চক্র, ২০ টাকার কাজ ১৯শ’ টাকায়
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাদক উদ্ধারে অভিযানে গিয়ে বিএসএফ’র হাতে অপহৃত বাংলাদেশী দুই পুলিশ সদস্য
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে ফেরার লোমহর্ষক ঘটনা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন বাড়তি ১৩ হাজার কোটি টাকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর চুক্তি ও সীমান্ত নিয়ন্ত্রণ হস্তান্তর বাতিল, জাতীয় সংগীত পরিবর্তনের দাবিতে সমাবেশ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁপাইনবাবগঞ্জে বিস্কুট কারখানায় আগুন, ক্ষতি ৩৫ লাখ টাকা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়ায় ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)