২৫ সেপ্টেম্বরের থেকে আমরণ অনশনের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ রবি’, ১৩৯৩ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবি জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে এর পরদিন ২৬ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন তারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কেন্দ্রীয় শহীদ মিনারে এক মহাসমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। সহকারী শিক্ষকদের নিবন্ধিত ছয়টি সংগঠনের জোট ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ সমাবেশের আয়োজন করে।
তাদের অন্যান্য দাবিগুলো হলো, ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করা ও সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দেওয়া।
শিক্ষকরা বলেন, আমরা ২০০৬ সালের আগে প্রধান শিক্ষকের পরের ধাপে চাকরি করতাম। ২০০৬ সালের ২৯ আগস্ট প্রধান শিক্ষকদের দুই ধাপে বেতন বৃদ্ধি হয়। আমাদের এক ধাপ হয়। ২০১৪ সালের ৯ মার্চ হাইকোর্ট রায়ের ফলে প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে করা হয়। ১০ম গ্রেডে ১৬ হাজার টাকা থেকে শুরু হলে ১৬ বছর পর দুইটি টাইম স্কেল পেয়ে একজন প্রধান শিক্ষকের বেতন স্কেল দাঁড়াবে ২৩ হাজার টাকা। অপরদিকে, একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে বেতন স্কেল ১১ হাজার টাকায় শুরু হয়ে ১৬ বছর পর দুইটি টাইম স্কেল পাওয়ার পর দাঁড়াবে ১২ হাজার ৫০০ টাকা।
তারা বলেন, ১৬ বছর চাকরি করার পর একজন প্রধান শিক্ষকের সঙ্গে একজন সহকারী শিক্ষকের বেতনের বৈষম্য হবে আনুমানিক প্রায় ২৫ হাজার টাকা। ফলে সহকারী শিক্ষকদের সাথে বেতন গ্রেড বৈষম্য চরম আকার ধারণ করবে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এবং মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে দ্রুত বেতন নির্ধারণ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)