‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
, ২৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৪ শামসী সন , ১১ জুলাই, ২০২৬ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
বাঁশখালী উপজেলায় টানা কয়েক দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং বঙ্গোপসাগরের জোয়ারের পানির সম্মিলিত চাপে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপকূলীয় বেড়িবাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে লবণাক্ত পানি লোকালয়ে ঢ়ুকে পড়ায় উপজেলার বিস্তীর্ণ জনপদ এখনো পানির নিচে রয়েছে।
এতে ঘরবাড়ি, কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে; অনেক এলাকায় নৌকা ছাড়া চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং জনজীবন কার্যত স্থবির হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত প্রায় ৩০ বছরের মধ্যে বাঁশখালীতে এমন বড় আকারের প্লাবন ও দুর্যোগের ঘটনা আর দেখা যায়নি।
গ-ামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আরিফুল্লাহ বলেন, উপজেলার গ্রামীণ জনপদের অধিকাংশ নিম্ন আয়ের মানুষের বসবাস মাটির ঘরে। টানা বর্ষণ ও পানির চাপে এসব ঘরের দেয়াল ধসে পড়েছে। অসংখ্য পরিবারের বসতঘর বসবাসের অনুপযোগী হয়ে গেছে।
তিনি বলেন, বাঁশ ও টিনের তৈরি ঘরগুলোও পানিতে তলিয়ে রয়েছে। অনেকেই প্রয়োজনীয় মালামাল, আসবাবপত্র, ধান-চাল ও গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ পাননি।
পুকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার বলেন, লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দি। অনেক পরিবার বাড়ির ভেতরেই আটকা পড়ে আছে।
তিনি বলেন, রান্নাঘর পানিতে তলিয়ে যাওয়ায় চুলা জ্বালানো সম্ভব হচ্ছে না। ফলে বহু মানুষ শুকনো খাবারের ওপর নির্ভর করছে, আবার অনেক পরিবার না খেয়েই দিন কাটাচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীরা।
কৃষকদের অনেকেই বলছেন, পানি দ্রুত না নামলে চলতি মৌসুমের উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়বে। একই সঙ্গে গ্রামীণ সড়ক, কালভার্ট ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বেলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাকিবুল হাসান বলেন, পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি। ছোট ছোট সন্তানদের নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছি। ঘরে এখনো পানি। খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। আমরা দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের সহায়তা চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় হত্যাকান্ডের দায় ধ্বংসস্তূপের আড়ালে চাপা দেওয়া যাবে না : অ্যামনেস্টি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসড়ক রক্ষণাবেক্ষণে আসছে নতুন নীতিমালা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে সোনার দাম ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রীর শ্লীলতাহানি: সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সেপ্টেম্বরে কারা হেফাজতে ২১ মৃত্যু, মব সহিংসতায় নিহত ৯
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্রের বুকে রানওয়ে: নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পতিত ফ্যাসিস্ট ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে -স্বরাষ্ট্রমন্ত্রী
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বিরোধী দলকে গালাগালি করা ছাড়া বিএনপির আর কোনো যোগ্যতা নেই’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিক শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে বিভক্তি-বিভ্রান্তি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অনৈতিক সম্পর্কের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি-ভিডিও দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৫
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












