মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
লালমনিরহাট সংবাদদাতা:
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার হওয়া কোনো আসামির জামিন আবেদন পরিচালনা বা আইনি সহায়তা না দেওার ঘোষণা দিয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।
সমিতির নেতারা বলেন, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং যুবসমাজকে বিপথগামিতা থেকে ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক অপরাধ দমনে রাষ্ট্রের যেকোনো ইতিবাচক উদ্যোগে পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।