২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
মার্কিন প্রযুক্তি জায়ান্ট ওরাকল। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে নিজেদের ব্যবসা নতুন করে সাজানোর অংশ হিসেবে কোম্পানিটি ২০১৬ অর্থবছরে বিশ্বব্যাপী প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করেছে। ওরাকলের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় কোম্পানিটির মোট জনবল এবার ১৩ শতাংশ হ্রাস পেয়েছে। গত বছর যেখানে ওরাকলের কর্মী সংখ্যা ছিলো ১ লাখ ৬২ হাজার, ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজারে। তবে কর্মী ছাঁটাই এখানেই শেষ নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি।
গত সোমবার (২২ জুন) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে ওরাকল জানিয়েছে, তাদের সামগ্রিক কার্যক্রমে এআই প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যে জনবল হ্রাসের কারণ হয়েছে এবং ভবিষ্যতেও এর ফলে আরও কর্মী ছাঁটাই হতে পারে।
চলতি বছরের শুরুর দিকেই অবশ্য এমন বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলো প্রতিষ্ঠানটি। গত মার্চ মাসে ওরাকল তাদের বিশাল এআই ডেটা সেন্টার সম্প্রসারণের খরচের কারণে সৃষ্ট নগদ অর্থের সংকট বা ক্যাশ ক্রাঞ্চ মোকাবিলায় হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলো। সূত্র: ইন্ডিয়া টুডে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)