২১ ফেব্রুয়ারি ঘিরে সন্ত্রাসী হামলার হুমকি নেই -ডিএমপি কমিশনার
২১ ফেব্রুয়ারিকে ঘিরে সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। বললেন, পার্বত্য অঞ্চলে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের মধ্যে ২১ ফেব্রুয়ারিকে ঘিরে সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।
মাতৃভাষা দিবসের আয়োজনের নিরাপত্তা প্রস্তুতি দেখতে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শহীদ মিনারে এসে এ কথা বলেন ডিএমপি কমিশনার। জানালেন, তিনস্তরের নিরাপত্তা নেয়ার কথাও।
ভাবগাম্ভীরে্যর সাথে সব আয়োজন সম্পন্ন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মধ্যরাত, ভোর থেকে দিনভর শহীদ মিনার এবং এর আশপাশের এলাকা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানান খন্দকার গোলাম ফারুক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।