২০ নতুন গাড়ি পেল ডিএমপি, যুক্ত হবে ২০০টি
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২০টি নতুন ডাবল কেবিন পিকআপ (জিপ) হস্তান্তর করা হয়েছে। ধাপে ধাপে মোট ২০০টি গাড়ি ডিএমপিতে যুক্ত করা হবে বলে জানা গেছে।
গতকাল বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০টি গাড়ি হস্তান্তর করা হয়।
ডিএমপি সূত্র জানায়, নতুন এসব ডাবল কেবিন পিকআপ যোগ হওয়ায় রাজধানীতে টহল কার্যক্রম আরও জোরদার হবে এবং অপরাধ দমনে পুলিশের কার্যকারিতা বাড়বে।
ভিয়েতনামে টাইফুন ইয়াগির তা-ব, মৃতের সংখ্যা বেড়ে ১৯৭
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।