২০০ বছরের প্রাণ ৪০০ মণ আম!
, ০১ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) স্থাপত্য নিদর্শন
ঠাঁকুরগাও। উত্তরবঙ্গের হিমালয় ঘেষা জেলা। শুধু ঐতিহাসিকতার স্পর্শই নয়, এই জেলায় আছে প্রাচীন একটি গাছ। গাছটির বয়স ২০০ বছরেরও বেশি। গাছটি অন্য কোন গাছ নয়, সূর্যপুরী আমগাছ।
ঢাকা থেকে ঠাকুরগাঁও জেলায় ভ্রমণপ্রেমীরা আসেন ঐতিহাসিক আমগাছটি একনজর দেখতে।
স্থানটি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারীর নয়াবাড়ী গ্রামে। অক্টোপাসের মতো মাটিতে নেমে এসেছে গাছটির ১৯টি মোটা ডাল। এই গাছ দিয়ে এখনো আসছে রসালো ও সুস্বাদু আম। প্রতিবছর প্রায় ৪০০ মণ আম পাওয়া যায়!!!
পুরনো ঐতিহাসিক আমগাছটি দূর থেকে দেখে মনে হবে উঁচু আমগাছের বাগান। কিন্তু কাছে যেতেই দৃষ্টিভ্রম দূর হবে। প্রায় দুই বিঘা জায়গাজুড়ে দাঁড়িয়ে আছে ২০০ বছরের পুরনো আমগাছটি।
স্থানীয়রা বলছে, গাছটির উচ্চতা আনুমানিক ৮০ ফুট আর ঘের ৩০ ফুটের মতো।
মজার বিষয় হলো, গাছটির ডালগুলো মাটিতে নুয়ে পড়লেও সেখান থেকে নতুন কোনো গাছ জন্মায়নি। নুয়ে পড়া ডালগুলো দেখলেই মনে হয়, গাছটি অতি প্রাচীন। ডালগুলো মৃত মনে হলেও গাছটির শীর্ষভাগ এখনো চিরসবুজ। এরই মধ্যে মুকুল এসেছে গাছজুড়ে। কালের সাক্ষী দিচ্ছে আমগাছটির বড় মলিন ডালগুলো।
এলাকাবাসীরা আরো একটি নতুন তথ্য দেন, আমগাছটির নিচে নাকি মোহরের কলস রেখে গাছটি লাগানো হয়েছিলো। এ কারণেই আমগাছটি অন্য রকম শক্তি নিয়ে বেঁচে আছে।
আম গাছটির বর্তমান মালিক নূর ইসলাম। পূর্বপুরুষদের কোন আমলে আমগাছটি লাগানো হয়েছে তা তার জানা নেই। প্রাচীন এই গাছটি সম্পর্কে তিনি জেনেছেন তার দাদার কাছ থেকে। তার দাদা আবার সেটি জেনেছেন তার দাদার কাছ থেকে। এভাবেই ধারণা করা হয়, আমগাছটির বয়স ২০০ বছরেরও বেশি। যুগ যুগ ধরে এই সূর্যপুরী আমগাছটিই নূর ইসলামদের দিয়ে আসছে রসালো ও সুস্বাদু আম। এখনো এই গাছ থেকে প্রতিবছর প্রায় ৪০০ মণ আম পাওয়া যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র মসজিদে জুমুয়াহ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সম্মানিত ইসলামী সভ্যতার অনবদ্য নিদর্শন নাফত বা পেট্রোলিয়াম
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের সাদা রত্ন ঐতিহাসিক মতি মসজিদ
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নহরে জুবাইদা: ঐতিহাসিক মিষ্টি পানির খাল
১৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত নূর কুতুবে আলম রহমতুল্লাহি আলাইহি উনার নামকরণে তৈরী করা হয়েছিলো ভারতের যে মসজিদ: ফিরোজাবাদে যুগের সাক্ষী ঐতিহাসিক নিদর্শন কুতুব শাহি মসজিদ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের জান্নাতবাদে ঐতিহাসিক জাহানীয়া মসজিদ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুবা বাংলার ঐতিহাসিক শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় ৩০০ বছর আগের মুঘল আমলের ঐতিহাসিক মসজিদ
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুলের মতোই সুন্দর মালয়েশিয়ার পুত্রাজায়ায় অবস্থিত পুত্রা মসজিদ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৫ম পর্ব)
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৪র্থ পর্ব)
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৩য় পর্ব)
০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












