১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে -ভূমিমন্ত্রী
, ১১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৬ জুলাই, ২০২৬ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
রাজশাহী সংবাদদাতা:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আমরা চেষ্টা করছি, ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে। আশা করছি, খুব শিগগিরই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল শনিবার রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অডিটোরিয়ামে ২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মাদক নতুন প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। একজন ব্যক্তি বা সরকারের একার পক্ষে কখনোই এ সমস্যা প্রতিরোধ করা সম্ভব নয়। এটি প্রতিরোধে পুরো জাতি ও দেশের জনগণকে এগিয়ে আসতে হবে। আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন শিক্ষক সমাজ।
ভূমিমন্ত্রী বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করবেন, যেন শিক্ষার্থীরা মাদকের ছোবল থেকে দূরে থাকে। অনেক সময় মেধাবী শিক্ষার্থীরাও মাদকে আসক্ত হয়ে পড়ে। এমন কোনো শিক্ষার্থীর কথা জানতে পারলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করুন। তাকে নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে, অভিভাবকদের সঙ্গে বসে পরামর্শ দিন এবং এই কঠিন বিপদ থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করুন। ঘৃণা করে বা শুধু আইনের হাতে তুলে দিলে সে আরও খারাপ পথে চলে যেতে পারে। ভালোবাসা, মমতা ও সঠিক শিক্ষা দিয়েই তাকে সুপথে ফিরিয়ে আনতে হবে।
মিজানুর রহমান মিনু বলেন, অল্প বয়সে নানা ধরনের প্রলোভন আসে। তবে আমরা যেন কেউ সেই প্রলোভনে পা না দিই। আজ যারা নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছে, তাদের সবার সফলতা কামনা করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মান্ধাতা ব্যবস্থায়ও নেই গুলি, বন্দুক-জনবল: ৮ বিমানবন্দরে বার্ড শুটিংয়ের হালচাল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করল বিজিবি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টাকা ভাংতি না দেয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের কৃষকরা হলেন আসল ও শ্রেষ্ঠ মানুষ -রাষ্ট্রপতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)