১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার -জোনায়েদ সাকি
সরকারের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে শিগগিরই একটি ১৮০ দিনের রোডম্যাপ উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে শেষে তিনি এ তথ্য জানান।
এসময় প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।
সাকি বলেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে দায়িত্ব দিয়েছে, তা বাস্তবায়নে কোনো ধরনের অপ্রয়োজনীয় সময় নষ্ট করা হবে না। নির্বাচনকালে যে অঙ্গীকারগুলো করা হয়েছে, সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া এখনই শুরু হবে।
প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের কঠোরভাবে সতর্ক করেছেন উল্লেখ করে তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সরকারের ভাবমর্যাদা ক্ষুণœ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার একটি ‘ক্লিন সরকার’ গঠনের অঙ্গীকার করেছে এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
১৮০ দিনের পরিকল্পনা প্রসঙ্গে সাকি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে আলোচনা তুলেছেন এবং খুব দ্রুত একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা মন্ত্রিসভায় উপস্থাপন করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।