স্বরাষ্ট্র থেকে অর্থ, ৪ মন্ত্রণালয়ে বৃহত্তর চট্টগ্রামের চার মুখ
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ তাসি, ১৩৯৩ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রাম অঞ্চল থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়া চারজন হলো- আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দীপন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আমীর খসরু মাহমুদ চৌধুরী নব্বইয়ের দশক থেকেই জাতীয় রাজনীতিতে সক্রিয়। ১৯৯১ সালে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে একই আসন থেকে ফেব্রুয়ারি ও জুন ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয় পান।
২০০১ থেকে ২০০৪ সালের ২৫ মার্চ পর্যন্ত তিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত হয়ে আবারও মন্ত্রিসভায় ফিরলেন তিনি।
ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন আহমদ। ২০০১ সালের ১০ অক্টোবর তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। একই সঙ্গে কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবেও কাজ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে পুনরায় নির্বাচিত হয়ে এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিনি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দীপন দেওয়ান রাঙামাটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।
তার পিতা সুবিমল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপজাতীয় বিষয়ক উপদেষ্টা ছিলো।
একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জনকারী তিনি পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী।
তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও লিগ্যাল রিসার্চ সেলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদের অভিষেকেই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












