১৭ কোটি মানুষকে আমদানি করে পণ্য দেওয়া কঠিন
১৭ কোটি মানুষকে আমদানি করে পণ্য দেওয়া কঠিন। এর জন্য উৎপাদন বাড়াতে হবে। আগে বাজারে টাকা দিলেও পণ্য পাওয়া যেত না। তবে এখন আর সেই সমস্যা নেই। এখন মানুষের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা আছে। বাজার ব্যবস্থাপনায় গলদ থাকলে কাজ করা হচ্ছে। সরবরাহ ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন করতে কাজ করা হচ্ছে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সিরডাপ মিলনায়তনে ‘দ্রব্যমূল্য পরিস্থিতি: উত্তরণ উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, রিজার্ভ নেই, সেটি বলা যাবে না। রিজার্ভে চাপে আছে। ৪০ বিলিয়ন ডলার থেকে এখন রিজার্ভ ২০ বিলিয়ন ডলার। রিজার্ভের অর্থ খরচ করে পণ্য না আনলে রিজার্ভ করে লাভ নেই। রিজার্ভের টাকা খরচ করে পণ্য নিয়ে আসা হচ্ছে। এতে রমাদ্বান শরীফে বাজারে পণ্যের সংকট থাকবে না।
তিনি বলেন, দেশে আইনের অভাব নেই, তা প্রয়োগ নিশ্চিত করতে পারলে বাজার স্থিতিশীল থাকবে। কাজেই কেউ যদি মজুতদারি করে বাজার অস্থির করে, তাদের শক্ত হাতে দমন করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।