১৬০০ কোটি পাসওয়ার্ড ফাঁস, আছে ব্যক্তি ও সরকারি-বেসরকারি সংস্থা
নিজস্ব প্রতিবেদক:
ইন্টারনেটের ইতিহাসে অন্যতম বৃহৎ তথ্য ফাঁসের ঘটনার প্রমাণ পেয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। ডেটা ব্রিচ বা তথ্য লঙ্ঘনের এ ঘটনায় ফাঁস (লিক) হয়েছে ১৬ বিলিয়ন বা ১ হাজার ৬০০ কোটি লগইন তথ্য ও পাসওয়ার্ড। সাইবারনিউজ ও ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ফাঁস বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ঝুঁকির মধ্যে ফেলেছে।
সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা বলছে, এটি কেবল পুরোনো তথ্য নয়- অধিকাংশ পাসওয়ার্ড নতুন, সুসংগঠিত এবং ‘ইনফোস্টিলার’ নামক ম্যালওয়্যারের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।
লগইন তথ্য ও পাসওয়ার্ড চুরির শিকার হওয়া প্ল্যাটফর্মের তালিকায় আছে টেলিগ্রাম, গুগল, অ্যাপলের মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নামও।
বিশেষজ্ঞদের মতে, এই বিপুল পরিমাণ তথ্য ফাঁসের পেছনে মূল ভূমিকা রেখেছে একধরনের ক্ষতিকর সফটওয়্যার, যা ব্যবহারকারীর অজান্তেই তাদের ডিভাইসে চালু হয়ে গোপনে তথ্য সংগ্রহ করেছে। এসব ম্যালওয়্যার, যেগুলোকে ‘ইনফোস্টিলার’ বলা হয়, একবার ডিভাইসে প্রবেশ করলে সেখান থেকে লগইন-সংক্রান্ত যাবতীয় সংবেদনশীল তথ্য (যেমন: ইউজার নেম ও পাসওয়ার্ড) সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে হ্যাকারদের কাছে পাঠিয়ে দেয়।
ফাঁস হওয়া তথ্যের তালিকায় রয়েছে নানান ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যক্তিগত অ্যাক্সেস তথ্য। এর মধ্যে আছে সামাজিক যোগাযোগমাধ্যম, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন), ডেভেলপারদের টুলস এবং সরকারি ওয়েবসাইটসহ বহু গুরুত্বপূর্ণ সেবা। অ্যাপল, গুগল, ফেসবুক, গিটহাব, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো প্রভাবশীল প্ল্যাটফর্মও বাদ যায়নি।
বিশেষজ্ঞরা একে বলছে, ‘গ্লোবাল সাইবার অপরাধের নীল নকশা’। তারা জানাচ্ছে, অন্তত ৩০টি বড় ডেটাসেট থেকে এসব তথ্য সংগৃহীত হয়েছে, যার প্রতিটিতে রয়েছে কয়েক মিলিয়ন থেকে বিলিয়ন পর্যন্ত লগইন তথ্য। সব মিলিয়ে ফাঁস হওয়া পাসওয়ার্ডের সংখ্যা ছাড়িয়েছে ১৬ বিলিয়নে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।