ভারতের ত্রিপুরায় বাংলাদেশি গ্রাম পুলিশের হাত-পা বাঁধা লাশ!
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২২ জুন, ২০২৫ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
খাগড়াছড়ি সংবাদদাতা:
মাটিরাঙার তবলছড়ি সীমান্তের ওপারে ভারতের দক্ষিণ ত্রিপুরায় হানিফ মিয়া (৪০) নামে এক বাংলাদেশি নিহতের হওয়ার খবর পাওয়া গেছে। তিনি গ্রাম পুলিশের সদস্য ও উপজেলার তবলছড়ি ইউনিয়নের বং পাড়ার বাসিন্দা।
গত বৃহস্পতিবার (১৯ জুন) থেকে তিনি নিখোঁজ ছিলেন। সবশেষ গত জুমুয়াবার ‘হাত-পা বাঁধা অবস্থায় মরদেহের’ একটি ভিডিও দেখে হানিফ মিয়ার পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেছে বলে জানান মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম।
হানিফ মিয়ার স্ত্রী বলেন, বৃহস্পতিবার রাতে হানিফ ভাত খেতে বসেন। এ সময় একটি ফোনকল পেয়ে তিনি বাসা থেকে বের হন। এরপর আর ফেরেননি। বাসা থেকে বের হওয়ার সময় তিনি জানিয়ে গেছেন বেলালসহ দুই লোক তাকে ডেকেছেন। আমি আমার স্বামীর মরদেহ ফেরত চাই, হত্যাকা-ে জড়িতদের বিচার চাই।
তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ওসমান আলী বলেন, বৃহস্পতিবার রাত থেকে হানিফ নিখোঁজ ছিলেন। জুমুয়াবার তবলছড়ির ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যে সীমান্তে সংলগ্ন এলাকায় এক বাংলাদেশির মরদেহ পড়ে থাকার ভিডিও দেখে তার স্ত্রী পারভীন লাশটি শনাক্ত করেন।
পুলিশ জানায়, হানিফসহ পাঁচ ব্যক্তি ভারতের সীমান্তে অবৈধভাবে প্রবেশ করলে বিএসএফ ধাওয়া দেয়। এতে চারজন পালিয়ে আসে। কিন্তু হানিফ বিএসএফের হাতে আটক হন। পরে বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত একটি ভিডিওতে মরদেহ দেখেন হানিফের ছেলে এবং শ্যালক। তারা পুলিশকে জানায় মরদেহের সঙ্গে নিখোঁজ হানিফের মিল রয়েছে। বর্তমানে মরদেহটি কোথায় আছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছাদ চুইয়ে পড়ছে বৃষ্টির পানি, ছাতা মাথায় পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাগুরায় রাস্তার বেহাল দশায় দুর্ভোগে গ্রামবাসী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামের নামে-মসজিদের নামে আ.লীগ সরকার গর্হিত কাজ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা: আন্তঃশিক্ষা বোর্ড
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈশ্বরদীতে লাইনচ্যুত বগি উদ্ধার, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হঠাৎ ইরানে পৌঁছাল রাশিয়ার ‘ডুমসডে প্লেন’, বাড়ছে কৌতূহল
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ ১
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদক নিয়ন্ত্রণ (সংশোধন) বিল পাস
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ২২.৬ লাখ কোটি টাকা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিপ্রতি বরাদ্দ ৩.২ কেজি চাল ও নগদ ২৮ টাকা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)