অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বলেছে জাতিসংঘ
ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কত দিন ক্ষমতায় থাকবে- এ প্রশ্ন এবার উঠেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক গত সোমবার ব্রিফিংয়ে বলেছে, জাতিসংঘ আশা করে, গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, কার্যকর অর্থনীতি, গণতন্ত্র, আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে কত দিন বহাল থাকতে পারে, সে বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান আছে কি?
জবাবে মহাসচিবের উপমুখপাত্র বলেছে, আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আশা করছি, সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে। গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।