১৪ কেজি ওজনের পোয়া মাছ বিক্রি হলো ১০ হাজারে
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
কুয়াকাটায় ইলিয়াস মাঝি নামের এক জেলের জালে ধরা পড়লো ১৪ কেজি ওজনের সামুদ্রিক লম্বু পোয়া। যা বিক্রি করেছেন ১০ হাজার টাকায়। সাগরে মাছ ধরতে গিয়ে গত মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে তার জালে আটকা পড়ে মাছটি।
জানা যায়, জেলে ইলিয়াস মাঝি মূলত ছোট্ট ট্রলার নিয়ে লাক্কা কোড়াল মাছ শিকার করে থাকেন। তার কোড়ালের জালে মাছ পাওয়ার পর কুয়াকাটা মেয়র বাজারে মেসার্স সাথী ফিসের আড়তে নিলাম ডাকে। আল-আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী ৭৫০ টাকা কেজি ধরে ১০ হাজার ৫০০ টাকায় মাছটি কিনেন।
ইলিয়াস মাঝি বলেন, সমুদ্রে মাছ ধরতে গিয়ে লাক্কা মাছের পাশাপাশি এই মাছটি আমি পাই। সকালে বিক্রি করতে মাছটি নিয়ে আসি। পরে তা ১০ হাজার টাকায় বিক্রি করেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এই মাছগুলো আসলে সচরাচর পাওয়া যায় না।
মৎস্য ব্যবসায়ী আল আমিন বলেন, পোয়া মাছটি বিক্রির জন্য ডাকের মাধ্যমে কিনেছি। আসা করি এখানেই মাছটি বিক্রি হবে। না হলে ঢাকায় পাঠিয়ে ভালো লাভে বিক্রি করবো।
মাছটির নাম লম্বু পোয়া তবে স্থানীয়রা বিভিন্ন নামে এই মাছটিকে চিনে থাকেন। গভীর সমুদ্রের এ মাছটি কুয়াকাটা উপকূলে মাঝেমধ্যে ধরা পড়ে। পোয়া মাছের একটি প্রজাতি, খুব দামী মাছ, কারণ এর পেটের বালিশ খুব দামি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












