১৩ জেলায় মৃদু তাপপ্রবাহ, ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি
দেশের ১৩টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে এবং পাঁচটি বিভাগের দু-একটি স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুকের সই করা পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে। এই পূর্বাভাসের মধ্যে দুপুরের পর থেকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন হয় এরপর কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামীকাল বুধবার (১৯ মার্চ) সিলেট বিভাগের কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।