১৩ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, উদ্বোধন ১০ মার্চ
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
পরীক্ষামূলকভাবে দুটি জেলার দুটি উপজেলায় ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত ১৩টি উপজেলায় কর্মসূচিটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত রোববার (২২ ফেব্রুয়ারি) ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জানান, বাংলাদেশ সরকার প্রান্তিক ও নি¤œ আয়ের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৯ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন মারফত একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।
উক্ত কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক, পাইলটিংয়ের জন্য উপজেলা নির্বাচন, সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি প্রণয়নের লক্ষ্যে সভার আয়োজন করা হয়।
সভায় ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে পাইলটিং আকারে উপজেলা/ওয়ার্ড নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে দেশের ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে পাইলটিং আকারে উপকারভোগী নির্বাচনের বিষয়ে সভায় মত প্রকাশ করেন।
তিনি জানান, সুবিধাভোগীদের হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত এই চার ভাগে বিভক্ত করা হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমটি সবার জন্য (সর্বজনীন) চালু করার বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। শুরুতে পিএমটি স্কোর এর ভিত্তিতে হতদরিদ্র/দরিদ্র জনগোষ্ঠীকে ফ্যামিলি কার্ড প্রদানের জন্য নির্বাচিত করা যেতে পারে, তবে বিষয়টি সময়সাপেক্ষ।
সভার সিদ্ধান্তগুলো:
১. প্রধানমন্ত্রী সম্ভাব্য আগামী ১০ মার্চ, ২০২৬ তারিখে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
২. প্রাথমিকভাবে দেশের ১৩টি উপজেলার প্রতিটিতে একটি ওয়ার্ড করে মোট ১৩টি ওয়ার্ডে পাইলটিং এর মাধ্যমে নারী প্রধান প্রতিটি খানার গৃহকর্ত্রীর নামে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে সুবিধাভোগী নির্বাচন কার্যক্রম শুরু করতে হবে।
৩. ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি গঠন করতে হবে। প্রতিটি উপজেলায় কর্মরত একজন প্রথম শ্রেণির কর্মকর্তা সংশ্লিষ্ট ওয়ার্ডের তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে উপজেলার ট্যাগ অফিসার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
৫. কমিটি আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সুবিধাভোগী নির্বাচনপূর্বক বিস্তারিত প্রতিবেদন পেশ করবে।
৬. সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ফ্যামিলি কার্ড কার্যক্রমের বাস্তবায়ন বিষয়ে প্রণীত খসড়া নীতিমালাটির সংক্ষিপ্ত রূপ প্রয়োজনীয় সংশোধনপূর্বক কমিটির সদস্যদের প্রেরণ করতে হবে।
৭. অর্থ মন্ত্রণালয়ের থোক বরাদ্দ হতে চলতি অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুকূলে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করা হবে।
৮. উপকারভোগীদের অনুদানের অর্থ তার পছন্দ অনুযায়ী যেকোন তফসিলি ব্যাংক অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে বিতরণ করা হবে।
৯. খানা প্রধান নারী ব্যতীত পরিবারের অন্যান্য সদস্যদের অন্যান্য ভাতা গ্রহণ অব্যাহত থাকবে। তবে নারী খানা প্রধান ফ্যামিলি কার্ড ব্যতীত অন্য কোনো ভাতা গ্রহণ করতে পারবে না।
ফ্যামিলি কার্ড প্রাথমিকভাবে দেওয়া হবে এমন উপজেলা, বনানীর কড়াইল বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও, নবাগঞ্জ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতিরক্ষা চুক্তিতে সৌদির নিরাপত্তা নিশ্চিত হবে না: হুঁশিয়ারি ইরানের
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতিদের হামলায় সৌদি আরবে আহত ১১
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বগুড়ার এরুলিয়ায় ফের দুর্ঘটনা, এবার প্রাণ গেল স্বামী-স্ত্রীর
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার কাঠামো চূড়ান্ত: ইরানি কর্মকর্তা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধায় নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রবাসীর মরদেহ উদ্ধার
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই-তিন মিনিট চেষ্টা করেও রক্ষা করা যায়নি ইয়াছিনকে
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে কী আছে?
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দফা মেয়াদ শেষ, থমকে ঢাকা-শরীয়তপুর চার লেন প্রকল্প
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ থেকে চিৎকার করলেও গুরুত্ব দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












