১২ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ৩৮ কোটি টাকার অনুদান
, ০২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী গবেষণার লক্ষ্যে ৯টি সরকারি ও ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৩৮ কোটি ২১ লাখ টাকার চুক্তি সই করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
২০টি গবেষণা উপপ্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আইটি-ভিত্তিক সমাধান ও কম্পিউটার বিজ্ঞানে অত্যাধুনিক গবেষণার সুযোগ তৈরিতে এই অর্থ ব্যয় করা হবে।
গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ইউজিসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ত্রিপক্ষীয় চুক্তি সই হয়।
ইউজিসি সচিব, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং উপপ্রকল্পের প্রধান গবেষকেরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
সংশ্লিষ্টরা জানান, গত বছরের সেপ্টেম্বরে গবেষণা প্রস্তাব আহ্বান করা হলে ১৬২টি প্রস্তাব জমা পড়ে। এর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ১২টি বিশ্ববিদ্যালয়ের ২০টি উপপ্রকল্প চূড়ান্ত করা হয়।
অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
বরাদ্দের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সর্বোচ্চ ৫টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৩টি উপপ্রকল্পের জন্য অনুদান পেয়েছে।
বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি)’ প্রকল্পের আওতায় এই অনুদান দেওয়া হচ্ছে। ৫ বছর মেয়াদি এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১,৩০০ কোটি টাকা, যার সিংহভাগ অর্থায়ন করছে এডিবি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)