১০ কোটি টাকা চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান
১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে করা একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৮ জন ।
গতকাল ইয়াওমুল আহাদ (বুধবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ঢাকা কোতোয়ালি জোনাল টিমের পরিদর্শক সাজ্জাদ হোসেন গত ৫ নভেম্বর অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন দাখিল করেন।
অব্যাহতি পাওয়া মামলাটি ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড থেকে ১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে কোম্পানির মহাব্যবস্থাপক খায়রুল বাশার ২০০৭ সালের ৯ এপ্রিল রাজধানীর শাহবাগ থানায় দায়ের করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।