১০ আগস্টের পর ২১ হাজার মামলা, জরিমানা সাড়ে ৮ কোটি টাকা
গত ১০ আগস্ট থেকে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ। এরপর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সড়কে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২১ হাজারের বেশি মামলা দেওয়া হয়েছে। একই সময়ে জরিমানা করা হয়েছে সাড়ে ৮ কোটি টাকারও বেশি
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান।
তিনি বলেন, ৫ আগস্টের পরে ১০ আগস্ট থেকে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু হয়। এরপর থেকে সড়কের যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকার দুই কোটি মানুষের বিপরীতে আমাদের চার হাজার ট্রাফিক সদস্য ঢাকার সড়কে কাজ করছে। আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।। যারা সড়কের আইন অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালেবুর রহমান জানান, ১০ আগস্ট থেকে গত ১৩ অক্টোবর পর্যন্ত ২১ হাজারের বেশি মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি সাড়ে ৮ কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে ৫৮ হাজারের বেশি অটোরিকশা জব্দ করা হয়েছে। এর বাইরে সাড়ে ৫০০ যানবাহন ডাম্পিং করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।