১০০ উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা করবে এনসিপি: সারজিস
এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক বলেন, ২০২৫ সালেও জুলাই পদযাত্রা করেছিলাম। এবার গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার লক্ষ্যে জুলাই পদযাত্রা আয়োজন করা হবে। ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা করা হবে। উপজেলা ভিত্তিক পদযাত্রা, সব স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে কর্মসূচি ও কনসার্ট আয়োজন করা হবে।
সারজিস আলম বলেন, স্থানীয় নির্বাচনে যে ১০০ উপজেলা এবং পৌরসভায় প্রার্থী দেয়া হবে, সেই জায়গাগুলোতে পদযাত্রা করা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সিন্ডিকেটের কারণে কীটনাশক ও সারের দাম বৃদ্ধি বিষয়ও কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকবে।
তিনি আরও জানান, রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করা হবে। ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ করা হবে। সেদিন আত্মপ্রকাশ ঘটবে জাতীয় কৃষকশক্তি, যা আমাদের আরেকটি অঙ্গসংগঠন। আগামী সোমবার বিকেল ৪টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এবং রাত ৮টায় সাভার উপজেলায় পদযাত্রা শুরু হবে। মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজারের উখিয়া থেকে শুরু হবে দক্ষিণাঞ্চলের পদযাত্রা।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।