-‘১০০০ টাকা নিয়ে বাজারে এসেছি, সবজি কিনতেই সব শেষ’
লাগামহীন সবজির বাজার। বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হলেও কমছে না দাম। এই পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্ন-মধ্যম আয়ের মানুষের জীবন। গাজর, শিম, ঢ্যাঁড়স, পটোল, বেগুন, আলুসহ প্রতিটি সবজির দাম আকাশছোঁয়া। বাড়তি দামে হাঁসফাঁস অবস্থা ক্রেতাদের। তবে হাসছেন ব্যবসায়ীরা।
বাজার করতে আসা কাজল আহমেদ বলেন, সবজির বাজারে যেন আগুন লেগেছে। আমরা নিম্ন আয়ের মানুষ, মাছ-গোশত বাদ দিলাম। সবজির দামও যদি এভাবে বেড়ে যায়, তাহলে কী করব বুঝতে পারছি না। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এর ওপর আবার দ্রব্যমূলের ঊর্ধ্বগতি। সব মিলিয়ে কষ্টের মধ্যে দিন কাটছে।
রাসেল আহমেদ বলেন, সব সবজির দাম বেড়েছে। গত সপ্তাহে একটু কম ছিল। অনেক বেড়েছে। ১ হাজার টাকা নিয়ে বাজারে এসেছি। সবজি কিনতে গিয়ে সব ফুরিয়ে গেছে। এভাবে সবকিছুর দাম বাড়তে থাকলে বাজার করা অসম্ভব হয়ে পড়বে। আজমত আলী বলেন, আমরা নিম্ন আয়ের মানুষ। সংসার চালাতে হিমশিম খেতে হয়। প্রতিদিন যা আয় হয় তা দিয়ে সংসারের অন্যান্য খরচ ও ওষুধ কিনতে ফুরিয়ে যায়। বাজার করব কী দিয়ে?’
ব্যবসায়ী ফারুক আলী বলেন, দিনে দিনে প্রতিটি জিনিসের দাম বাড়ছে। আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করতে হয়। দাম কমার কোনো সম্ভাবনা দেখছি না। সবজি ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, আমাদের কিছু করার নেই। বেশি দামে কিনে আনছি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সবজির দাম এত বাড়বে আমরাও ভাবতে পারিনি।
নাগালের বাইরে পাঙাশও:
বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদন বলছে, মাছ উৎপাদনে বিশ্বের স্বয়ংসম্পূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘দ্য স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড ২০২৩’ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিশ্বে তৃতীয় এবং বদ্ধ জলাশয়ে উৎপাদনে পঞ্চম। অথচ দেশে মুক্ত বা বদ্ধ কোনো মাছের দাম ৩০০ টাকার নিচে নেই।
‘গরিবের মাছ’খ্যাত পাঙাশও এখন কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকা। তবে ওজনে দেড় বা দুই কেজি হলে তা ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এমনকি গ্রামের বাজারেও কেজিপ্রতি ১৮০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে পাঙাশ।
গত বৃহস্পতিবার রাজধানীর রায়েরবাজার ও হাতিরপুলে বাজার ঘুরে দেখা গেছে, অন্যান্য মাছের তুলনায় অনেকটা কম দামেই মিলছে পাঙাশ। তবে বিক্রি হচ্ছিল ২০০ থেকে ২২০ টাকায়।
রায়েরবাজারে মাছ কিনতে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহাগ হাসান বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে এখন অনেক মাছ কেনা হয় না। পাঙাশ, তেলাপিয়া ও মলা মাছ দিয়েই চলছে জীবন। অনেকক্ষণ দরদাম করে এক কেজি ওজনের একটি পাঙাশ ২০০ টাকায় কিনেছেন তিনি।
হাতিরপুল বাজারের মাছ বিক্রেতা মিজানুর রহমান জানান, পাঙাশ ছাড়া অন্যান্য মাছ যেমন চাষের শিং ৩৫০ থেকে ৪০০ ও বিলের শিং ৭৫০ থেকে ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাবদা ৫০০ টাকা, রুই ৩৫০ থেকে ৪৮০, মলা ৪০০, তেলাপিয়া ২৩০ থেকে ২৫০ টাকা। তবে ছোট তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
১০ টাকায় উৎপাদিত সবজির বাজারমূল্য ১২০ টাকা:
সরকারের কৃষি বিপণন অধিদপ্তর প্রতি মৌসুমেই বিভিন্ন সবজির উৎপাদন খরচের হিসাব রাখে। সংস্থাটির তথ্য অনুযায়ী এক কেজি বেগুন উৎপাদনে খরচ হয় ১০ টাকার কিছু বেশি। অথচ বিভিন্ন হাত ঘুরে রাজধানীর খুচরা বাজারে সেই সবজি ভোক্তাকে কিনতে হচ্ছে ১০ গুণেরও বেশি দামে। আকার ও মানভেদে লম্বা ও গোল বেগুন বর্তমানে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৬০ টাকা কেজি পর্যন্ত। এর কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা সামনে আনেন নানা অজুহাত।
কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতি কেজি কাঁচা পেঁপে উৎপাদনে ৯ টাকা খরচ হলেও বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। মিষ্টি কুমড়া প্রতি কেজির উৎপাদন খরচ ৭ টাকা ২২ পয়সা। রাজধানীর বাজারে এ সবজি এখন ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি করলা উৎপাদনে সাড়ে ৯ টাকা খরচ হলেও ঢাকায় বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ১০ টাকা ২৬ পয়সায় উৎপাদিত প্রতি কেজি লম্বা বেগুন ৮০-৯০ টাকা ও গোল বেগুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আবার লাল গোল বেগুনের দাম গিয়ে ১৫০-১৬০ টাকায় ঠেকেছে।
উৎপাদন খরচের সঙ্গে খুচরা বাজারের দামে অনেক বেশি তফাত থাকলেও কৃষকরা এর অংশীদার হতে পারছেন না। বগুড়ার বাজারে প্রতি কেজি শিম ১৮০ টাকায় বিক্রি হলেও কৃষক পাচ্ছেন কেবল ৮০ টাকা। ঠিক একইভাবে খুচরা বাজারে ৮০ টাকায় বিক্রি হওয়া পটোল ৩০ টাকা, ৪০ টাকার পেঁপে ৭-৮ টাকা, ৬০ টাকার লাউ ৩০ টাকা ও ১২০ টাকার বেগুন কৃষক বিক্রি করছেন ৭০ টাকায়।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।