হেমন্তে প্রাণ প্রকৃতিতে নান্দনিক সাড়া
আল ইহসান ডেস্ক:
হেমন্তের সকাল ও সন্ধ্যা যেন শীতের প্রারম্ভিক সৌন্দর্য। এই সৌন্দর্য ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে গ্রামান্তরে। হেমন্তের এই দিনে মূলত বাড়িতে বাড়িতে চলছে আসন্ন শীতের প্রস্তুতি। অগ্রহায়ণে নতুন ধান আসবে কৃষকের উঠানে। গৃহস্থের উঠোনে চলছে নতুন ধান বরণের আয়োজন।
ঝিনাইদহ জলা শহরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল ফারুক বলেন, শহরের পাশেই আমার গ্রামের বাড়ি। আমি গ্রামীণ জীবনধারা ও শহুরে জীবনাচার দেখেছি। বাঙালির ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনাচার বাংলার ছয়টি ঋতুর সাথে নিবিড়ভাবে যুক্ত। বাংলা ঋতু ও পঞ্জিকা অনুযায়ী পৌষ ও মাঘ মাস শীত কাল। কার্তিক-অগ্রহায়ণ মাস হেমন্ত। ঋতু ও প্রকৃতির বৈচিত্র্যের কারণেই বাংলাদেশ প্রাকৃতিক ভাবে বিশ্বে অনন্য।
তিনি বলেন, হেমন্তে বাংলাদেশের ঋতুতে দারুণ পরিবর্তন আসে। দিনের বেলা মাঝারি গরম থাকলেও সারাদিন মৃদু শীতলতা থাকে বাতাসে। বিশেষ করে ভোরের মৃদু কুয়াশা, ফসলের ডগায় জমে থাকা শিশির বিন্দু, নতুন শাক সবজির কাঁচা ঘ্রাণ ও আমনের বিস্তীর্ণ সুবজ ধান ক্ষেত হেমন্তের বার্তা বয়ে আনে। সেই সাথে আসে শীতের আগাম হাতছানি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।